Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

পারিতে হঠাৎ রবীন্দ্রনাথের দেখা

হাবিবুল্লাহ ফাহাদ
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:২১
পারিতে হঠাৎ রবীন্দ্রনাথের দেখা

ছবি : লেখক

গুগলের মানচিত্রে হঠাৎ ভেসে উঠলো ‘র‌্যু তাগোর’ (Rue Tagore)। বসন্তের শেষভাগ। এই উষ্ণ, এই হিম। সেদিন সকাল থেকেই সূর্যটা তেতে ছিল খুব। চিটপিটে গরম না হলেও রোদের তাপ টের পাচ্ছিল ত্বক। ভাবলাম ভুল দেখলাম না তো? এখানে আসবেন কোত্থেকে ‘ঠাকুর’? এলাকাটি প্যারিসের ১৩তম আরোনডিসমো। চৈনিক ও জাপানিরাই এ তল্লাতে বসত গেড়েছেন বেশি। এখানকার দোকানপাট, হাটবাজার কিংবা রেস্তোরাঁগুলোও তাদের ঐতিহ্য জানান দিচ্ছে প্রতিনিয়ত। ভাবলাম, এ আবার তাদেরই কোনো মহারথির নামে পথ নয়তো?

প্রবোধ মানছেন না মন। যতই যাচ্ছি সড়কের নামটি ভেসে উঠছে মোবাইল ফোনে। মেট্রো স্টেশন খুঁজতে হাতে-পায়ে ধরেছি গুগলের। সে তো সবজান্তা শমসের! এও বলা হয় শুনি, ‘যা নেই ভূগোলে, তাই আছে গুগলে।’ নাহ, মনের মধ্যে কোথাও একটা উকো-খুশকো ভাব। ঠাকুরের নামে পথ, এ কোনো ঠাকুর তবে? অত বড় ঠাকুর দ্বিতীয়জন আছেনইবা কে? যার নামে ফ্রান্সের রাজধানী পারির পথের নাম হবে?

কবিগুরুর কলম তখনো মাথা গুঁজে আছে খেরোখাতাতেই। ধ্যানে ছেদ পড়ে ভেবে, বিড়ালের মতো গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম আমরা

হেঁটে হেঁটে কিছুটা ক্লান্ত বটে। উদ্দেশ্যহীন যাত্রা। ঘণ্টাখানেক হবে প্রায় পা দুটোর জিরান নেই। অবসরে প্রায়ই হেঁটে বেড়াই পারির চেনা-অচেনা পথ ধরে। সৌন্দর্য কিংবা প্রাসাদপম অট্টালিকার আভিজাত্য একঘেয়ে লাগে না কখনোই। শৈল্পিক শব্দটি কতটা অতলস্পর্শী, এ শহরে না এলে থেকে যেত অজানাই। অথবা পৃথিবীর অন্যতম পর্যটন নগরী যে এতটা সবুজ হতে পারে, পারি তা বিকল্পহীন দৃষ্টান্ত।

মাথায় তখনো রাজত্ব করছেন ঠাকুর। তার ওপর সূর্যের চোখ রাঙানি। পা দুটোও যেন গো ধরেছে। বলছে, ‘এবার একদণ্ড বিরাম দাও।’ মোবাইল ফোনের মানচিত্র বলছে, কাছেপিঠে সবুজ উদ্যান। র‌্যু তাগোরেই। ইতিউতি চোখ ফেলছি। হঠাৎ ভূত দেখার মতোই যেন চমকে উঠলাম। ‘আরে এ যে রবীন্দ্রনাথ!’ ইস্পাতের লম্বা লম্বা দণ্ডের ওপাশে গাছের ছায়ায় বসে লিখছেন কী যেন। তাকাতেই মনে হলো, ধ্যান ভাঙল। বললেন, ‘দাঁড়িয়ে কেন? একটু এগিয়ে গেলেই যে দুয়ার পাবে। এসো।’

উদ্যানের ছোট্ট দুয়ার পেরোব, অমনি চোখ গেল নামলিপিতে। ‘জারদা জ্যুঅঁ মিরো’। বিখ্যাত কাতালান-স্প্যানিশ চিত্রশিল্পীর নামাঙ্কিত উদ্যান। পৃথিবী যাকে ‘জোয়ান মিরো নামেই চেনে। আধুনিক শিল্প আন্দোলনে যার অসামান্য অবদান। বিশেষ করে বিংশ শতক জুড়ে পরাবাস্তববাদ, ফভিজমকে ফুটিয়ে তুলেছেন তার সব চিত্রকর্মে। প্রায় দুই হাজার চিত্রকর্ম, পাঁচশর বেশি ভাস্কর্য, চারশর মতো মৃৎশিল্প, পাঁচ হাজার অঙ্কন এবং হাজারের বেশি লিথোগ্রাফের নির্মাতা। এই মহান চিত্রশিল্পীর নামাঙ্কিত উদ্যানের এককোণে বসে, নির্জনে টিউলিপ ট্রির নরম ছায়ায় বসে আপন মনে লিখছেন বিশ্বসাহিত্যের আরেক নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর।

পাথরের নিখুঁত আবক্ষ ভাস্কর্যের বেদিতে লেখা, ‘রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৬১-১৯৪১। অ্যাক্রিভাঁ, পোয়েত এ ফিলোজোপ। প্রি নোবেল দ্য লিতেরাচ্যুর-১৯১৩।’

ডানে সিঁথি কাটা কেশ পরিপাটি লেপ্টে আছে মাথায়। শ্মশ্রুমণ্ডিত সেই ঋষিতুল্য সুদর্শন পুরুষের হাতে ধরা পাথুরে কলম। কঠিন শীলার খেরোখাতায় নরম অক্ষরে কবি লিখছেন বিনীত নয়নে। এতটাই ধ্যানমগ্নতা জড়িয়ে আছে যে, বাম বাহুতে শিশুর মতো ঘুমিয়ে থাকা টিউলিপ ট্রির ফুলসমেত এগুচ্ছ পত্রপল্লবও নজরে আসছে না।

মননের স্বজনকে এ দূরদেশে খুঁজে পেয়ে প্রফুল্ল মন। জমে যাওয়া কত কথা আমাদের। লেখা থেকে চোখ না তুলেই যেন জবাব দিচ্ছেন তিনি। ‘স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা/ সন্ধ্যাতারাটি শিরীষডালের ফাঁকে।’

মোহাচ্ছন্নতায় কতটা সময় যে পেরিয়ে গেছে খেয়াল করিনি। কখন যে পাশে এসে দাঁড়িয়েছে কেউ, বুঝতে পারিনি তাও। চকিতে চোখ ফেরাতেই দেখি ফরাসি এক প্রবীণ দম্পতি। দেখছেন মুগ্ধ নয়নে। যতটা না কবিকে, ততটা আমাকেই। বললেন, ‘চ্যু পারল আভেক কি?’ (কার সঙ্গে কথা বলছ তুমি?)

জানতে চাইলেন রবীন্দ্রনাথ সম্পর্কে। কিছু কথার পর বললাম, ফরাসিতে তার লেখা অনুবাদ হয়েছে অনেক। বইগুলো সহজলভ্যও। হেলেন জ্যু পাসকিয়ের করা গীতাঞ্জলির অনুবাদ L‘Offrande lyrique’। ইংরেজি থেকে এ অনুবাদের সুদীর্ঘ ভূমিকা লিখেছেন বিখ্যাত ফরাসি সাহিত্যিক অঁদ্রে জিদ। শুনে বললেন, অবশ্যই সংগ্রহ করবেন। পড়বেন রবীন্দ্রনাথকে।

কথায় কথায় গড়িয়ে গেছে বেলা। উদ্যানে প্রাণের উপস্থিতি বলতে আমরা তিনজন। কবিগুরুর কলম তখনো মাথা গুঁজে আছে খেরোখাতাতেই। ধ্যানে ছেদ পড়ে ভেবে, বিড়ালের মতো গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম আমরা। সবুজ উদ্যান থেকে। বাতাসে যেন দোল খাচ্ছে কোথাও, ‘সহজ ভাষায় কথাটা

বলাই শ্রেয়/যে-কেনো ছুতায় চলো এসো মোর ডাকে,/সময় ফুরালে আবার ফিরিয়া যেয়ো,/বোসো মুখোমুখি যদি অবসর থাকে।’

গুগলমানচিত্রর‌্যু তাগোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    advertiseadvertise