গুগলের মানচিত্রে হঠাৎ ভেসে উঠলো ‘র্যু তাগোর’ (Rue Tagore)। বসন্তের শেষভাগ। এই উষ্ণ, এই হিম। সেদিন সকাল থেকেই সূর্যটা তেতে ছিল খুব। চিটপিটে গরম না হলেও রোদের তাপ টের পাচ্ছিল ত্বক। ভাবলাম ভুল দেখলাম না তো? এখানে আসবেন কোত্থেকে ‘ঠাকুর’? এলাকাটি প্যারিসের ১৩তম আরোনডিসমো। চৈনিক ও জাপানিরাই এ তল্লাতে বসত...