Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

ধ্যানকে পণ করেছেন কবি

রাজু আলাউদ্দিন
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫০
শেয়ার করুন:
ধ্যানকে পণ করেছেন কবি

এই কবিতাগুলো প্রকাশের প্রচলিত গড়নকে উপেক্ষা করেছে বারবার। ভাষিক প্রকাশের স্পষ্টতা, শব্দানুষঙ্গের যৌক্তিক পরম্পরা সত্ত্বেও তা রহস্যমদির হয়ে উঠেছে। এর কারণ অন্তর্লীন এমন সব ইঙ্গিতে পূর্ণ হয়ে আছে এর নীলকান্তমণিময় ভাষার গর্ভাশয়। ইশারার স্ফুলিঙ্গ জ্বালিয়ে কবি পাঠকের চলার পথকে আলোকিত করে পরক্ষণেই অন্যত্র মিলিয়ে যাচ্ছেন। কখনো কখনো যুক্তি ও পরম্পরার নৈরাজ্য এমনভাবে সাজানো রয়েছে, যাতে করে পাঠক প্রচলিত তৃপ্তিবোধের বাইরে গিয়ে কবিতাগুলোর গহন বেগানা চুম্বনে শিহরিত হতে পারেন। প্রতিটি কবিতায় কবির কাব্যভাষার স্বাতন্ত্র্য চক্ষু এড়াবার নয়। শব্দের ব্যবহার আবেগকে প্রকাশের জন্য; কিন্তু আবেগের আতিশয্যকে কোথাও প্রশ্রয় দেওয়া হচ্ছে না। প্রকাশের কার্পণ্য ও কুশলতার মাধ্যমে তিনি আবেগের রাশ টেনে ধরেন। পাঠককে আবেগের বন্যায় ভাসিয়ে নয়, বরং আবেগের সংযত ও সংগত প্রকাশের মাধ্যমেই পাঠকের হৃদয়কে স্পর্শ করতে চাওয়া। পাঁচটি কবিতাতেই আমরা এ বিষয়টা লক্ষ করব। ভাষা ও অভিব্যক্তির ওপর এ কবির নিয়ন্ত্রণ আমাদের মুগ্ধ করে। অস্পষ্টতার মায়াবী আচ্ছাদনে মুড়িয়ে রাখতে চাওয়াতেই এ কবিতাগুলোর আলংকারিক সৌকর্য নির্ধারিত হয়েছে। বাস্তব ও স্পর্শযোগ্য অনুষঙ্গের আশ্রয়ে তিনি অন্তর্লোকের এমন সব অবভাস প্রত্যক্ষ করে তোলেন, যা ভালো কবিতার মান্য বৈশিষ্ট্যের অন্তর্গত। ‘সুবিহার’— কবিতার শুরুতে প্রায় চেনা দৃশ্যাবলি আর অবগত অর্থের বন্ধনে রচিত হয়েও, আমাদের প্ররোচিত করে ওই অর্থের বন্ধন থেকে মুক্ত হয়ে অন্য এক অদৃশ্যলোকের দ্রষ্টা হতে। কবির পরিশীলিত কাব্যবোধের ঐশ্বর্যের সঙ্গে সোহাগার মতো জড়ো হয়েছে ছন্দোময় সচ্ছলতা। কখনো কখনো তা অন্ত্যানুপ্রাসের সাফল্যে শ্রুতিভোগ্যও হয়ে উঠেছে, যেমন ‘প্রত্যাখ্যাতিকা’ ও ‘রিপু’— কবিতার ছন্দস্ফূর্তির ধ্বনিরেণু মাখা পঙ্‌ক্তিগুলোর দিকে তাকালেই যে কারোর নজরে পড়বে। বাংলা কবিতার এলায়িত প্রকাশ, অযত্নপ্রসূতা ও নৈপুণ্যবিমুখ কোলাহল থেকে নিজেকে রক্ষা করে এই কবি যে ধ্যানকে পণ করেছেন, তার জন্য আমার আন্তরিক অভিবাদন জানাই।

লেখক : কবি।

ধ্যানপণকবিকবিতাগড়নশব্দানুষঙ্গনীলকান্তমণিময়ইশারাকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা