Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

নতুন কবিতার আলো

কাজললেখা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:৩১
নতুন কবিতার আলো

গ্রাফিকস: আগামীর সময়

নিরাকার চিহ্ন

তানিম কবির

 

পড়ে আছে নিরাকার চিহ্নবিশেষ;

সকল কিছুর

 

মামুলি আলো, স্মৃতি ঘুম বাষ্পায়িত

জন্মের পাঁয়তারা হয়ে

ফিরে এসে আবার, পুনরায় চলে গিয়ে

স্বপ্নে অভিনীত দৃশ্যের বিষণ্ণতায়

মিলিয়ে যেতে থাকার মতো ক্ষীণ-হয়ে

আমি থাকি

 

ক্ষুদ্রেরও অতীত এই থাকা

তোমার স্বপ্নদেখা রাত্রির আয়ু নিয়ে

কখনো-বা প্রকাশিত কখনো

অপ্রকাশিত থাকে

 

শ্মশানে জ্বালানো চাঁদ একদিন দেখা ছিল বলে

সকল প্রতারণায় জড়িত থাকার পাপে

একবার কাঁপা ছিল বলে এ জীবন

বারবার ফিরে আসে?

স্বপ্নে, ভয়ে

তোমার আশঙ্কার উপাদান হয়ে

তোমার ব্যাখ্যাতীত বিবমিষা হয়ে

তোমার ফিরিয়ে দেয়া জাগরণে

গোলগাল বিরক্তি হয়ে

অসহ্য ফিরে আসা হয়ে?

 

দিবালোক, তুমি কত স্পষ্ট এখন!

প্রতিফলনেও তবু

রাখোনি আমাকে তুমি আর

হ্যালুসিনেশনে তুমি রাখোনি আমাকে তবু আর!

 

ঈশপের গল্প

হাসনাত শোয়েব

 

এই যে ক্রমশ একটা ভালো না লাগার বৃত্তে আটকে পড়ছি। একটা হলুদ মলাটের রোলটানা খাতার ভেতর একে একে শুয়ে পড়ছি; জানি না বৃষ্টি-পরবর্তী দিনগুলোতে ঈশপ কোথায় গল্প বলতে যান। একটা গল্পের ভেতর কেউ কাউকে খুন করে বসে আছে। আমি ভাবছি, স্বপ্নে কাউকে খুন করার শাস্তি কী? নিজেকেই খুন করার কী শাস্তি? এসব হিসাব করতে করতেই বিকেলগুলো তামাটে হয়ে পড়ছে। কেউ এসে কানে কানে বলে গেল, আসছে সন্ধ্যায় বৃষ্টি হবে। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে আমি এই শীতেও গামবুট, ছাতা আর রেইনকোট খুঁজে বের করলাম। সারা সন্ধ্যা সতর্কতার সঙ্গে হেঁটেছি বৃষ্টি আসবে বলে। এলো না। প্রচণ্ড শীতে মানুষের ঠাট্টা আর অট্টহাসির শব্দের ভেতর একা একটা লোক হেঁটে আসছে গামবুট আর রেইনকোট পরে। মাথার ওপর ছাতাটা তখনো ঝুলে আছে ক্রুশবিদ্ধ হয়ে। আমি শুধুই হাঁটছি, ঠাট্টা আর অট্টহাসির বৃষ্টির ভেতর।

 

আত্মা

শাফিনূর শাফিন


প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে

মুখের ওপর আরেকটা

ভাঙাচোরা মুখ লাগাতো সে

চোখ হারিয়ে ফেলেছিল

কিছুদিন হলো

কান সুনসান

নাক আর কিছুতে

নাক গলাতো না

বেমালুম ভুলে গেছিলো

ঠোঁটের সেলাই

কাটার কথা।

 

মুখোশটা মুখে গুঁজে

নিজেকে মনে হতো

 ছাড়ে পাওয়া

কোন অর্ধমানব

এভাবে ছোট হতে হতে

ছেলেটি নিহত হয়েছিল

 

এখন কবরস্থানের ফটকে

পালা করে পাহারা দিয়ে যাচ্ছে,

বাকি সব মরে-মিশে যাওয়া শরীর

 

রুহ থেকে দূরে

সালেহীন শিপ্রা

 

কখনো কখনো সরিয়ে রাখাই ভালো ঠোঁট,

প্রেমহীন চুমুর বিস্বাদে মুখ তেতো হতে পারে।

 

আলজিভে জমানো আগুন

নদীর বুকের দিকে চেয়ে আরো তপ্ত,

আরো বেশি রৌরব-লাল।

প্রতারিত হয়েছে যে প্রাণ

সে জানে প্রশ্ন ছাড়াই

কীভাবে জবাব পাওয়া যায়, আচমকা!  হঠাৎ!

 

ভাবি,

যে বাড়ি আমার নয়, অন্য কারো

কেন তার রাস্তায় পড়ে থাকে জান!

এখানে দেহ দাঁড়িয়ে—

                রুহু থেকে দূরে! নিষ্প্রাণ!

 

কফিশপে

নাজমুস সাকিব রহমান

 

গ্লোরিয়া জিন্সের টেবিলে বসে সন্ধ্যায় দেখি

হার্টব্রেক; কোলাহল থেমে আসে সুগার কিউব—

চামচের কাছে; তুমি বলো, প্রেম মূলত লাটে

সৌন্দর্য লাগে; আর ভালোবাসা যেন ক্যাপুচিনো;

ব্যালান্সড, তুমিও তা-ই চাও। নিমরাজি আমি।

তাকাই রাতে। তুমি তারা হয়ে চলে যাও অন্য

আকাশে। এসপ্রেসো নিয়ে আসে ওয়েটার।

সরিয়ে নেয় আগের কাপ। তবু তোমার স্মৃতি থাকে।

এসপ্রেসোতে গলা ভিজিয়ে টের পাই—

চাই তোমাকে। এভাবেই। আরও তীব্র, আরও

গাঢ় করে।

 

কবিতাতানিম কবিরঈশপের গল্পআত্মাসালেহীন শিপ্রাকফিশপে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise