নিরাকার
চিহ্ন
তানিম
কবির
পড়ে
আছে নিরাকার চিহ্নবিশেষ;
সকল
কিছুর
মামুলি
আলো, স্মৃতি ঘুম বাষ্পায়িত
জন্মের
পাঁয়তারা হয়ে
ফিরে
এসে আবার, পুনরায় চলে গিয়ে
স্বপ্নে
অভিনীত দৃশ্যের বিষণ্ণতায়
মিলিয়ে
যেতে থাকার মতো ক্ষীণ-হয়ে
আমি
থাকি
ক্ষুদ্রেরও
অতীত এই থাকা
তোমার
স্বপ্নদেখা রাত্রির আয়ু নিয়ে
কখনো-বা প্রকাশিত কখনো
অপ্রকাশিত
থাকে
শ্মশানে
জ্বালানো চাঁদ একদিন দেখা
ছিল বলে
সকল
প্রতারণায় জড়িত থাকার পাপে
একবার
কাঁপা ছিল বলে এ
জীবন
বারবার
ফিরে আসে?...