Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

তামিম ইয়ামীনের কবিতা

কাজললেখা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১
তামিম ইয়ামীনের কবিতা

গ্রাফিকস: আগামীর সময়

নেক্রোফিলিক

 

তোমাকে দেখছি ডোমঘর থেকে একা

তোমাকে দেখছি পাতালের মৌমাছি

রক্তে মাংসে গড়িয়ে পড়ছে ক্লেদ

ঊরুসঙ্গমে এতোটুকু বেঁচে আছি।

 

কাল সারারাত রেললাইনের পাশে

একা একঘরে লুকিয়ে নেমেছে চাঁদ

গোরস্তানের ঘ্রাণ ভরা মৌতাতে

দেহভূমি তার হয়েছিল উৎখাত 

 

আমার কী গেছে কী-ইবা হয়েছে তাতে

মদের নেশায় সারা জাঁহা মিসমার

ছিন্নচন্ডা দেহভরা কংকালে

জমেছে শ্যাওলা সন্নিপাতের হাড়।

 

তাতে শোরগোল ঠোকাঠুকি লেগে গেলে

আড়াল করার উপায়হীনের মতো

আমরা কাটছি বরফের জাঁতাকলে

পিষ্ট দেহের যতটুকু অক্ষত

 

যতটুকু তাতে লেগে আছে কোমলতা

মৃত্যুও যার দেয় নাই উপশম

সে দেহে জোছনা ঠিকরে বেরুতে দেখে

ডোমিনীকে কাছে টেনে নিল একা ডোম

 

আত্মজা

 

স্মার্টফোনে আনমনে স্ক্রলিংয়ের মতো

অজান্তেই বেড়ে যাচ্ছো তুমি

 

উচ্চতা বাড়ছে ক্রমে। যদিও তা

মাটি থেকে দূরবর্তী নয়, যাস্ট

আকাশের আরও কাছাকাছি এনেছে তোমাকে

 

সুতীব্র নিঃশ্বাসে সবটুকু শীতলতা

শুষে নাও। হিমায়িত হার্ট, আঙুলের ইশারায়

আচ্ছাদিত করে দাও দূরের অরোরা

তুষারের নিজস্ব মেকানিজমে।

 

অতঃপর

অধিবিদ্যাধীন সকল আড়াল ফেলে

বিবসন হও আপেলের মতো

যেভাবে লিলিথ

ভালোবেসেছিল স্বীয় নগ্নতাকে

 

এবার এদিকে আসো

শাপান্তে অনবনত আদিপাপ হয়ে

অচিন বৃক্ষের মতো জড়াও আমাকে।

 

মেঘনা

 

    যেদিকে তাকাই শুধু ঢেউ আর ঢেউ

 

কার খাতা? পাটাতনে মাথা ঝুঁকে সেউ

হয়ে কেউ লিখতেছে ভাটিয়ালি গান।

তাতে এত টান লাগে 

স্রোতের সমান গতিবেগে নৌকা আগায়।

 

ভেজা ভেজা বেশরম এই আবহাওয়া

আমার তো এইটুকু মোটে দাবিদাওয়া

দরিয়া দেখেই করে ডুবুডুবু মন।

 

উড়ে যাওয়া গাংচিল, সেও কি এমন?

মেঘনাকে নদী ভেবে তারও হয় ভুল!

 

অথচ আমার সাথে তোমার কবুল

জানে গোটা লোকে তাই থাকে দূরে দূরে

 

আমি একা, ভাসমান মেঘ ভবঘুরে

থিতু হতে পারছি না, নদীটার ঠাঁই

 

তল আছে না কি নাই, তাও জানা নাই 

দূরে দেখা তটরেখা, টু বি পেনসিলে—

কে যেন রাখছে টুকে— 

ঝুঁকে আসা নিলে

শুয়ে আছে জলচর, দ্বীপ যার নাম

 

এটুকু বলেই তবে আজ থামলাম।

 

আর তুমি শুধায়ো না তার পরে কী

যেদিকে তাকাই শুধু মেঘনা দেখি।

 

এই ঘনঘোরে

 

কুঠিবাড়ি থেকে রবিবাবু আর কতোটুকু পাবে টের!

তারচে’ এমন দিনে পড়া যায় গালিবের কোনো শের

 

আহারে জীবন এতটাই বাজখাই!

কী দেখো মির্জা, দিল্লীতে বসে যেদেশে বৃষ্টি নাই

                    নাই শ্যামলিমা মেঘের কালিমা

                                    অবেলায় অবসরে

বাহাদুর শাহও কী কী যেন সব তালেচক্করে প’ড়ে

আন্দামানেই শেষমেশ গেলো টেঁসে।

 

থাকগে সেসব

অতো দূরদেশ, কে আর কতোটা গোনে!

              তার চেয়ে দেখো ভারতের এই কোণে

ভাসাতে নূহের জাহাজ এসেছে প্লাবন বাংলাদেশে।

 

                               বহুবিরতির শেষে—

তৃষিত যোনীর মুখে রেতপাত যতটাই কামনীয়

এদেশ ঊষর মরু নয় তাই

আহা এ বৃষ্টি, তেমন সুখের নহবত নয় প্রিয়

ফুলে ফেঁপে ওঠে হাওরের তলপেট

বাঁধ ভেঙে যায়— আকালের বানে ভাসে বোরোক্ষেত

                                    তবু তোমাদের দেহ

উছলিয়ে দেয় কালো আসমান চিরে ঠাকুরের স্নেহ

 

হয়তো তখন কুশিয়ারা আর সুরমার দুই তীরে

মেদুরে মেঘের মন,

               মনের মাটিকে চির অগ্রাহ্য ক’রে

 

অযথা বৃষ্টি পড়ে

বাজে পোড়া তাল গাছটার নিচে কার যেন কুড়ে ঘরে!

 

ফুলের মূল্য

 

বীজের ভেতর কী জানি এক দুঃখ নড়চড়ে

বিধায় এমন রূদ্ধশ্বাসে ডালিম ফেটে পড়ে?

 

তার থেকে দুই দানার আবেগ সামলে রাখি যদি

সেও বুঝি এক গাছ হবে যা হয়নি অদ্যাবধি

 

সেই গাছেতে ডাকবে এবং পাকবে, পাখি ফেলে

রেখেছে যে ফলটি তাহার সর্ব অঙ্গ মেলে। 

 

ফলের শরীর ফুলের শরীর তোমরা যমজ শুনি

আমার মধু ছলকে ওঠে শিকড় থেকে খুনি

 

কী যেন এক রস শুষে সে করলো মধু পানি

আমি কেবল বইতে থাকি ওসব কি আর জানি

 

দোহাই নিয়ে অঙ্গ থেকে বিষমাখা এই ক্ষত

ফুলের মতো ফুটতে থাকো দ্বিধায় ইতস্তত।

তামিম ইয়ামীনকবিতানেক্রোফিলিকআত্মজামেঘনাকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    advertiseadvertise