কণিকা
নারায়ণগঞ্জে ‘রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান’

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান ১৪৩৩’। আজ শুক্রবার নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে (পঞ্চমতলা) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ওইদিন সকাল ৯টায় রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর বিকাল ৫টায় থাকবে আলোচনা সভা, গান, আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এ ছাড়া আমন্ত্রিত পরিবেশনায় অংশ নেবে বেইলি স্কুল, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), কথ্যাকিয়া-দ্য সেন্টার অব আর্টস, মীরা মণ্ডল, মনি সুপাহ্ন এবং শাহতাজ মুনমুন।
সংগঠনটির জেলা শাখার সভাপতি অংকন রানা ও সাধারণ সম্পাদক রওশন আরা রক্সি সবাইকে এ আয়োজনে উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ জানিয়েছেন।



