মঞ্চে একটানা ২৫টি কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিশিল্পী পল্লব গুপ্ত। গতকাল শুক্রবার বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রামের নিয়মিত আয়োজন ‘নিজেরে কর জয়’-এর দশম পর্ব অনুষ্ঠিত হয়।নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার হলে এ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানে পল্লব গুপ্ত আবৃত্তি করেন ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘বাঙালির মেয়ে’, সত্যেন্দ্রনাথ দত্তের ‘আদর্শ বিবাহ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’, ‘পরিচয়’ ও ‘সীমা’ এবং কাজী নজরুল ইসলামের ‘রাজভিখারী’। এ ছাড়া জসীমউদ্দীনের ‘প্রতিদান’, সৈয়দ শামসুল হকের ‘পরানে...