সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশের সংস্কৃতি বর্তমানে নানা অবক্ষয় ও অবহেলার মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কৃতি শুধু গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ, আচরণ, ঐতিহ্য ও জীবনবোধের সামগ্রিক প্রকাশ।আগামী ডিসেম্বর থেকে জাতীয় সংস্কৃতি উৎসব আয়োজনের কথা উল্লেখ করে তিনি সুস্থ, মানবিক ও জীবনমুখী সংস্কৃতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।তিনি আজ সোমবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘নজরুল বর্ষ উ...