Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৌদি আরবে মৃত্যুদণ্ড

‘নজরুলের বিয়ে হয়নি, সুইটির সঙ্গে হানিমুনের গল্প ভিত্তিহীন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ২০:৫৩
‘নজরুলের বিয়ে হয়নি, সুইটির সঙ্গে হানিমুনের গল্প ভিত্তিহীন’

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে নজরুলের

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তার হানিমুনে ওমরাহ পালন করতে গিয়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে নজরুলের পরিবার। নজরুলের মা রহিমা বেগমের দাবি, সুইটি আক্তার তার পুত্রবধূ ছিলেন না। তার ছেলে অবিবাহিত ছিলেন। ছেলের মৃত্যুদণ্ড কার্যকরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে  নানা প্রচারণা তাদের আরও বিপর্যস্ত করে তুলেছে বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নজরুল ও সুইটি নবদম্পতি ছিলেন। হানিমুনে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। সেখানে স্ত্রীর কপালে চুমু দেওয়ার অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও প্রচার করা হয়। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

নজরুলের পরিবারের অভিযোগ, তাদের সন্তান ষড়যন্ত্রের শিকার। নজরুল নিজের পক্ষে কথা বলার সুযোগ এবং প্রয়োজনীয় আইনি সহায়তা পেয়েছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

আরও পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

২০ অক্টোবর ২০২৬

নজরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে। চার সন্তানের মধ্যে তিনি সবার বড়। বাবার নাম আব্দুল বাছির।  পরিবারের অভাব দূর করতে ২০২২ সালের ১০ নভেম্বর ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি পাড়ি জমান তিনি। একপর্যায়ে মক্কা নগরীতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেন।

পরিবারের সদস্যরা বলছেন, সৌদিতে যাওয়ার পর নিয়মিত বাড়িতে ফোন করতেন নজরুল। তবে প্রায় ছয় মাস পর হঠাৎ তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এক মাস তার কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে ফোন করে নজরুল জানান, তিনি কারাগারে আছেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি।

নজরুলের মা রহিমা বেগম বলেন, ‘এক মাস তার কোনো খোঁজ পাইনি। পরে একদিন ফোন করে জানায়, সে জেলে। কাজের জন্য বের হওয়ার সময় পুলিশ তাকে জিজ্ঞেস করে, সে নজরুল কি না। এরপর তাকে ধরে নিয়ে যায়। কিন্তু কী অপরাধে তাকে আটক করা হয়েছে, তা পুলিশ জানায়নি।’

সুইটি আক্তারের সঙ্গে সম্পর্কের বিষয়টিও নাকচ করেন রহিমা বেগম। বলেন, ‘আমার ছেলে বিয়ে করেনি। মৃত্যুদণ্ড কার্যকরের পর শুনছি, একটি মেয়ের সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগে তার সাজা হয়েছে। কিন্তু ওই মেয়েকে আমরা চিনি না। নজরুলও কখনো তার কথা আমাদের বলেনি। বিয়ে করলে আমরা অবশ্যই জানতাম।’

আরও পড়ুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : রায়ের কপির অপেক্ষায় বাংলাদেশ

১৯ অক্টোবর ২০২৬

ছেলের ভাষাগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নজরুল আরবি ভাষা বুঝত না। ফলে নিজেকে নির্দোষ হিসেবে যথাযথভাবে তুলে ধরতে পেরেছিল কি না, তা নিয়ে সন্দেহ আছে।’

রহিমা বেগমের অভিযোগ, সৌদির বাংলাদেশের দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কীভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা চাইতে হয়, তা-ও তারা বুঝতে পারেননি।

ছেলের মৃত্যুর আগে পরিবারটি যে আশা নিয়ে দিন গুনছিল, তা এখন হাহাকারে পরিণত হয়েছে। ‘আমরা ভেবেছি, তিন বছরের বেশি সময় ধরে জেলে আছে। হয়তো পাঁচ বছরের সাজা হয়েছে, পাঁচ বছর পর ছেড়ে দেবে। আমি তো জানতাম না, আমার ছেলে এভাবে বুক খালি করে চলে যাবে। এখন আমি আমার ছেলের লাশটা চাই। শেষবারের মতো লাশটা ছুঁয়ে দেখতে চাই’, যোগ করেন তিনি।

মক্কা নগরীর একটি মসজিদ কম্পাউন্ডে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গত ১৪ অক্টোবর নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই দিন রাতেই মারা যায় তার ফুফু আবেদা বেগম।

নজরুলসুইটি আক্তারসৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক