Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

রোকেয়া হলে নজরুল উদযাপন ‘চির-উন্নত মম শির'

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৬:১৪
রোকেয়া হলে নজরুল উদযাপন ‘চির-উন্নত মম শির'

ছবি: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং নজরুল বর্ষ ২০২৬–২৭ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল কেন্দ্রীয় সাংস্কৃতিক নিবেশ রোসনির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘চির-উন্নত মম শির: রোকেয়া হলে নজরুল উদযাপন ২০২৬’।

আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং পরিবেশ সহযোগী ছিল মিশন গ্রিন বাংলাদেশ।

দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে ‘কণ্ঠে, কথায় ও নৃত্যে নজরুল’ শীর্ষক অনলাইন প্রতিযোগিতায় রোকেয়া হলের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও একক নৃত্যে অংশ নেন। বিচারকমণ্ডলী ভিডিও পরিবেশনা মূল্যায়ন করেন।

দ্বিতীয় পর্বে রোকেয়া হল অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল ‘বুলবুলি বই কর্নার’ এবং ‘নজরুল ফটো গ্যালারি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধক ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম। এ সময় রোকেয়া হলের হাউস টিউটর এবং রোসনির মডারেটর দীপা সরকার, তানজিনা বিনতে নূর ও ফারজিয়া হক ফারিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বন্যায় নষ্ট ১৪০ কোটি টাকার সবজি, উত্তরবঙ্গের ভরসায় চট্টগ্রাম

২৫ জুলাই ২০২৬

অনুষ্ঠান সঞ্চালনা করেন রোসনির সাধারণ সম্পাদক জিন্নাতুল ইসলাম প্রত্যাশা। স্বাগত বক্তব্যে রোসনির সভাপতি রিফতি আল জাবেদ বললেন, বিশুদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশে রোসনি নিরলসভাবে কাজ করছে। নজরুলের মানবিক, সাম্যবাদী ও প্রতিবাদী চেতনাকে ধারণ করেই এ আয়োজনের নামকরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নজরুল বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রে বিচরণকারী এক অনন্য ব্যক্তিত্ব। তার সাম্য ও মানবতার দর্শন আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা প্রয়োজন।

প্রধান আলোচক ফাতেমা তুজ জোহরা নজরুলসংগীত, নজরুল দর্শন ও তার সৃষ্টির তাৎপর্য তুলে ধরেন। সমাপনী বক্তব্যে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বেগম অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য রোসনির সদস্যদের ধন্যবাদ জানান।

সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা, সম্মাননা, প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি নজরুলচর্চার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

রোকেয়া হলনজরুলনজরুল বর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী