Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিত্তবানদের সহযোগিতায় বাঁচার আকুতি ক্যান্সার আক্রান্ত নজরুলের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৬:৪৫
বিত্তবানদের সহযোগিতায় বাঁচার আকুতি ক্যান্সার আক্রান্ত নজরুলের

ছবি: আগামীর সময়

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন হতদরিদ্র নজরুল ইসলাম হাওলাদার (৪০)। পাইলসের চিকিৎসা করাতে গিয়ে মলদ্বারে ক্যান্সার শনাক্ত হয় তার। পাঁচ সদস্যের সংসারের তিন বেলা খাবার জোগাড় করাই যেখানে অনিশ্চিত, সেখানে দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসাব্যয় কহন করা কোনোভাবেই সম্ভব নয় পরিবারের পক্ষে। আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পারায় এখন অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে তাকে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের জামাল হাওলাদারের ছেলে নজরুল। বাড়ির সামনে ছোট্ট একটি চায়ের দোকান ছিল তার। তা থেকে যা আয় হতো তাই দিয়ে কোনোমতে চলছিল সংসার। অসুস্থ হবার পর বন্ধ হয়ে গেছে সেই আয়ের পথও।

বিছানায় পড়ে থাকা নজরুল ইসলাম কাতর কণ্ঠে জানালেন, দেড় বছর আগে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাইলসের চিকিৎসা করাতে গিয়ে ক্যান্সার ধরা পড়ে তার। এর পর বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা এবং কেমোথেরাপিতে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে ঢাকার মহাখালী ক্যন্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা চলছে। এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় এপর্যন্ত চারটি কেমো দেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বর পরবর্তী কেমো দেওয়ার তারিখ। তাতে প্রয়োজন ২৫ থেকে ৩০ হাজার টাকা। কোথায় পাবেন এতো টাকা। সহযোগিতার হাতও বন্ধ। এখন চরম হতাশায় দিন কাটছে তার।

স্ত্রী হেলেনা বেগম জানালেন, ছোট ছোট তিনটি ছেলে সন্তার তাদের। তাদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়া দূরের কথা, তিন বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। দিনমজুর শ্বশুর জামাল হাওলাদার কিছু সহযোগিতা করেন। তা দিয়ে কোনোমতে চলছে। কিন্তু স্বামীর চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ নেই তাদের। বাড়ির ৬ শতাংশ জমি ছাড়া আর কোনো সহায়-সম্পত্তিও নেই। মানুষের সহযোগিতায় এতোদিন চিৎিসা চলেছে। কিন্তু এখন কারও সহযোগিতাও পাচ্ছেন না। তাই স্বামীকে বাঁচাতে এলাকার বিত্তবান এবং দেশ ও প্রবাসে থাকা হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন স্ত্রী হেলেনা বগেম।

প্রতিবেশী এম কে এইচ কিবরিয়া বলেন, এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলে এতদিন নজরুলের চিকিৎসা করিয়েছি। তার পরিবারের অবস্থা খুবই খারাপ। তার তিনটি সন্তান আছে। পরিবারে রান্নাবান্নাও চলছে না। এখন টাকার অভাবে তার চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। চিকিৎসার অভাবে চরম যন্ত্রণা ভোগ করছেন। এ অবস্থায় সবার সহযোগিতা ছাড়া তাকে বঁচানো সম্ভব নয়। সমাজের বৃত্তবানদের কাছে অনুরোধ করবো হতদরিদ্র নজরুলের চিকিৎসায় যেনো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

নজরুলকে সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৯২২৭৪৯৮২৬। 

ক্যান্সারনজরুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই