Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিপস

রোদ বৃষ্টির দিনে ব্যাগে যা থাকবে

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৭:১৫
রোদ বৃষ্টির দিনে ব্যাগে যা থাকবে

সকালে ঝকঝকে রোদ। দুপুরের পর আকাশ কালো করে নেমে এলো বৃষ্টি। অফিসে পৌঁছাতে ভিজে গেল পোশাক, ফেরার পথে যানজটে আটকে থাকতে হলো ঘণ্টার পর ঘণ্টা। বর্ষা আর গ্রীষ্মের সন্ধিক্ষণে এমন অনিশ্চিত আবহাওয়া এখন নিত্যদিনের বাস্তবতা। এর সঙ্গে যোগ হয়েছে কর্মব্যস্ত জীবন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, মিটিং, ফিল্ডওয়ার্ক কিংবা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলার ক্লান্তি। এই সময়ে শুধু পোশাক বা ছাতা নয়, প্রতিদিনের ব্যাগটিও হয়ে উঠতে পারে ছোট্ট এক জরুরি সহায়তা কেন্দ্র। কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে থাকলে হঠাৎ বৃষ্টি, গরমে অসুস্থতা, ঘাম, ক্লান্তি বা ছোটখাটো অস্বস্তি সহজেই সামাল দেওয়া যায়।

পানির বোতল
প্রচ- গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। ব্যস্ততায় অনেকেই পানি খেতে ভুলে যান। ফলে মাথাব্যথা, দুর্বলতা বা ক্লান্তি দেখা দিতে পারে। তাই ব্যাগে একটি হালকা ও পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল রাখা জরুরি। দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে পানি পান করলে শরীরও ভালো থাকে, মনও সতেজ থাকে।

ছাতা
বর্ষাকালে ছাতা খুবই প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। সকালবেলার রোদ দেখে বের হলেও বিকেলে যে বৃষ্টি নামবে না, তার নিশ্চয়তা নেই। ছোট আকারের ফোল্ডিং ছাতা ব্যাগে খুব বেশি জায়গা নেয় না, কিন্তু প্রয়োজনের সময় বড় স্বস্তি দেয়।

ছোট তোয়ালে বা রুমাল
ঘাম মুছতে, বৃষ্টিতে ভিজে গেলে মুখ শুকাতে কিংবা হাত পরিষ্কার করতে একটি ছোট তোয়ালে খুবই কাজের। বিশেষ করে গরমের দিনে এটি অনেকটাই স্বস্তি দেয়।

ওয়েট টিস্যু ও টিস্যু পেপার
ধুলাবালি, ঘাম, খাবারের দাগ কিংবা দীর্ঘ যাত্রার পর মুখ ও হাত পরিষ্কার করতে ওয়েট টিস্যু কার্যকর। পাশাপাশি সাধারণ টিস্যুও রাখা উচিত। ছোট একটি প্যাকেটই অনেক সমস্যার সমাধান করতে পারে।

হ্যান্ড স্যানিটাইজার
গণপরিবহন, লিফট, অফিস, ক্যাম্পাসÑদিনভর অসংখ্য জায়গায় হাত দিয়ে স্পর্শ করতে হয়। সবসময় সাবান-পানি পাওয়া যায় না। তাই ছোট একটি স্যানিটাইজার ব্যাগে রাখা ভালো।

পাওয়ার ব্যাংক
বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; অফিসের কাজ, নোট, ক্লাস, ম্যাপ, অনলাইন পেমেন্টÑসবকিছুই অনেকটা এর ওপর নির্ভরশীল। তাই ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া বড় সমস্যার কারণ হতে পারে। একটি ছোট পাওয়ার ব্যাংক এই ঝামেলা কমিয়ে দেয়।

ওষুধের ছোট পাউচ
মাথাব্যথা, গ্যাস্ট্রিক, অ্যালার্জি কিংবা ব্যক্তিগতভাবে প্রয়োজন হয় এমন ওষুধ আলাদা একটি ছোট পাউচে রাখতে পারেন। প্রয়োজনের সময় এগুলো অনেক উপকারে আসে।

অতিরিক্ত মাস্ক
ধুলাবালি, ধোঁয়া কিংবা অসুস্থতার মৌসুমে একটি পরিষ্কার মাস্ক ব্যাগে রাখা বুদ্ধিমানের কাজ। প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবহার করা যায়।

হেয়ার টাই বা ক্লিপ
যাদের চুল বড়, তাদের জন্য এটি খুব প্রয়োজনীয়। গরমে চুল বেঁধে রাখা অনেক সময় আরাম দেয়। হঠাৎ বৃষ্টি বা বাতাসেও কাজে আসে।

লিপ বাম ও ময়েশ্চারাইজার
গরম ও বৃষ্টির এই সময়ে অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যায়। আবার সারাদিন এসি রুমে থাকলেও ত্বক রুক্ষ লাগতে পারে। ছোট আকারের লিপ বাম বা ময়েশ্চারাইজার ব্যাগে রাখা জরুরি।

শুকনো খাবার
এক প্যাকেট বিস্কুট, বাদাম, খেজুর বা চিড়া-মুড়ির মিশ্রণ দীর্ঘ সময় বাইরে থাকলে কাজে আসে। যানজট বা কাজের চাপে খাবারের সময় পিছিয়ে গেলে এগুলো সাময়িক শক্তি জোগায়।

অতিরিক্ত পলিব্যাগ বা ওয়াটারপ্রুফ পাউচ
হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য ফোন, চার্জার, নোটবুক বা গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষার জন্য একটি ওয়াটারপ্রুফ পাউচ খুবই কার্যকর।

ফেস মিস্ট বা ছোট ডিওডোরেন্ট
দীর্ঘ সময় বাইরে থাকলে অনেক সময় মুখ ক্লান্ত দেখায়। একটি ফেস মিস্ট বা ট্রাভেল সাইজ ডিওডোরেন্ট সতেজ অনুভূতি ফিরিয়ে আনতে সাহায্য করে।

টিপসলাইফস্টাইলরোদবৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে