এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা গ্রুপ, কর্মস্থল ঢাকা

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক পার্সেপশন বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল রবিবার প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ।
বিভাগ: মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক পার্সেপশন।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বিষয়ে বিএসসি অথবা মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাজার গবেষণা, জনমত গবেষণা, সামাজিক গবেষণা বা ভোক্তা অন্তর্দৃষ্টি বিষয়ক পেশাগত দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: অন্তত ২৬ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





