আকিজ গ্রুপে ১০০ জনের চাকরি, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ১৮ নভেম্বর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্রেশার্স প্রার্থীদের এই নিয়োগে আবেদনে উৎসাহিত করা হয়েছে।
পদের নাম: সেলস অফিসার।
পদ সংখ্যা: ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের উচ্চ মাধ্যমিক/ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এ ছাড়া পাইপ, পানির পাম্প ও গিজার বিক্রির কাজে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, টিএ/ডিএর ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





