চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োগ, বেতন ৬ষ্ঠ গ্রেড থেকে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্বখাতভুক্ত শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৯ ক্যাটাগরির পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: সিনিয়র মেডিক্যাল অফিসার (গাইনি)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগিসহ ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (৬ষ্ঠ গ্রেড)।
পদের নাম: সিনিয়র মেডিক্যাল অফিসার (বিঃ টিঃ)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগিসহ ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (৬ষ্ঠ গ্রেড)।
পদের নাম: ফাইন্যান্স অফিসার/একাউন্টস অফিসার/অডিট অফিসার।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা একাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
পদের নাম: প্রভাষক (বাংলা)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
পদের নাম: প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
পদের নাম: প্রভাষক (পরিসংখ্যান)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুতিক)/উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক সহকারী)/উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক এস্টিমেট)।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)।
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসিসহ নার্সিং কাউন্সিল থেকে সাধারণ নার্সিং এবং ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)।
পদের নাম: ফার্মাসিস্ট।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি/এইচএসসি।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর, ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি







