পল্লী উন্নয়ন বোর্ড ৮৫ জনের চাকরি, এইচএসসি পাসে আবেদন

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন কর্মসূচির শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩ ক্যাটাগরির পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: হিসাবরক্ষক।
পদ সংখ্যা: ১৭টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি অথবা সমমান পাস।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)।
পদের নাম: মাঠ সংগঠক।
পদ সংখ্যা: ৬৭টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)।
পদের নাম: অফিস সহকারী/ ডাটা এন্ট্রি অপারেটর।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র ‘যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপাটিজ লি., রোড নং-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট- এ৪, খুলশী, চট্টগ্রাম’ বরাবর পৌঁছাতে হবে। সরকারি ডাক অথবা কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠানো যাবে।
আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি
বাছাই চাকরি
১৩ সেপ্টেম্বর ২০২৬





