ম্যানেজার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় এ নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার, (লজিস্টিকস, পাল্প অ্যান্ড পেপার)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিকস বা অপারেশনস ম্যানেজমেন্টে পিজিডি বা পেশাগত সনদ থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: লজিস্টিকস, বিতরণ, পরিবহন বা সাপ্লাই চেইন পরিচালনসংক্রান্ত প্রাসঙ্গিক অভিজ্ঞতা; পাল্প ও পেপার, এফএমসিজি বা সমজাতীয় শিল্পখাতে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (উত্তরা)।
বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম




