Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

বমপাড়া ও খাসিয়াপুঞ্জির হোমস্টেতে

তুষার ইশতিয়াক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০
বমপাড়া ও খাসিয়াপুঞ্জির হোমস্টেতে

বান্দরবানের মুনলাইপাড়া

বান্দরবানের ছিমছাম বমপাড়া ও সিলেটের জাফলংয়ের খাসিয়াপুঞ্জির হোমস্টেতে গেলে শহুরে যান্ত্রিকতা ভুলে হারিয়ে যাবেন প্রকৃতির কোলে। লিখেছেন তুষার ইশতিয়াক

মুনলাইপাড়ার মেঘে ঢাকা নিস্তব্ধতা

রুমা থেকে আমাদের চাঁদের গাড়িটি আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে বগা লেকের দিকে ছুটছিল। মিনিট বিশেক চলার পর হঠাৎ পথের বাঁয়ে চোখ আটকে গেল এক অপূর্ব সুন্দর, ছিমছাম গোছানো পাড়ায়। রাস্তার দুপাশে রঙবেরঙের ফুলগাছ আর পরিপাটি পরিবেশ জানান দিল— আমরা এসে পৌঁছেছি মুনলাইপাড়ায়। অনেকের মতে, এটি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাহাড়ি জনপদ, যেখানে বম জনগোষ্ঠীর মানুষের বসবাস। এই পাড়ার বড় আকর্ষণ এর অভিনব হোমস্টে ব্যবস্থা।

ভারতের ডুয়ার্স, সিকিমের মতো জায়গায় হোমস্টে ব্যবস্থা বেশ জনপ্রিয় হলেও আমাদের দেশে এটা অনেকটা নতুন। সাধারণত কোনো পরিবার কম খরচে তাদের বাড়তি ঘর বা কটেজে থাকার পাশাপাশি খাওয়ার ব্যবস্থা করেন পর্যটকদের। অবশ্য আমাদের হোমস্টের সংখ্যা একেবারেই কম বলে এখনো এটি আর্থিকভাবে সাশ্রয়ী হয়ে ওঠেনি।

পাহাড়ে মেঘের লুকোচুরি আর ঝিঁঝি পোকার ডাকে মুখর এই মুনলাইপাড়ার হোমস্টেটি পরিচালনা করে জনপ্রিয় অ্যাডভেঞ্চার ও ট্যুরিজম প্রতিষ্ঠান ‘বেস ক্যাম্প’। তাদের সূত্রে জানা গেল, ৭২ ঘরের এই বড় পাড়াটিতে বর্তমানে বম সম্প্রদায়ের চারটি পরিবারের চারটি সুসজ্জিত কটেজে পর্যটকদের রাতযাপনের সুযোগ রয়েছে। ঘরগুলো বেশ আরামদায়ক এবং একসঙ্গে অন্তত ৩০ জন অতিথি এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন।

মুনলাইপাড়ার হোমস্টের সবচেয়ে বড় বিশেষত্ব, এখানকার রান্নার চুলা ও কিচেনের পুরো দায়িত্ব সামলান পাড়ার মানুষেরাই। ফলে খাঁটি পাহাড়ি স্বাদের খাবারের সুবাসে মন জুড়িয়ে যায়।

এখানে আছে — এক দিন দুই রাত থেকে শুরু করে দুদিন তিন রাতের ট্যুর প্যাকেজ। জনপ্রতি খরচ সাধারণত ৪ হাজার ২০০ থেকে ১২ হাজার ৬৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করে, যা দলে সদস্য সংখ্যা বেশি হলে সাশ্রয়ী হয়। এই খরচের ভেতরেই থাকা, সুস্বাদু পাহাড়ি খাবার এবং স্থানীয় গাইডের খরচ অন্তর্ভুক্ত। এ ছাড়া একটু বাড়তি রোমাঞ্চ চাইলে নির্ধারিত ফি দিয়ে জিপলাইনিং আর কায়াকিংয়ের শিহরন-জাগানো অভিজ্ঞতাও নিতে পারেন ভ্রমণপিপাসুরা।


জাফলংয়ের খাসিয়াপুঞ্জির সবুজ মায়া

জাফলংয়ের চিরচেনা রূপের বাইরেও প্রকৃতির এক অন্য রূপ লুকিয়ে আছে পিয়াইন নদের ওপারে। সেটা খাসিয়াপুঞ্জিতে চালু হওয়া ‘কমিউনিটি ট্যুরিজম’। গত বছরের জুলাই থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে জাফলংয়ের খাসিয়াপুঞ্জিতে এই অভিনব পর্যটন উদ্যোগের সূচনা হয়। উদ্দেশ্য একটাই— প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সুপ্রাচীন সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পর্যটকদের সরাসরি পরিচয় করিয়ে দেওয়া এবং স্থানীয় অধিবাসীদের জীবনমান উন্নত করা।

বর্তমানে এই উদ্যোগের আওতায় জাফলংয়ের নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও খাসিয়া কমিউনিটি মিশনসংলগ্ন এলাকায় কয়েকটি মনোরম হোমস্টে চালু রয়েছে। পর্যটকরা এখন সরাসরি খাসিয়া পরিবারগুলোর সঙ্গে থেকে তাদের আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ ছোঁয়া উপভোগ করতে পারেন। পুঞ্জিগুলো যেন ছবির মতো সাজানো। মাটি থেকে কিছুটা উঁচুতে মাচার ওপর বাঁশ বা পাকা উপকরণে তৈরি একেকটি বাড়ি খাসিয়াদের ঐতিহ্য ও পরিচ্ছন্নতার নিদর্শন। এখানকার তরুণ-তরুণীরাই স্থানীয়ভাবে গাইড হিসেবে পর্যটকদের পুরো এলাকা ঘুরিয়ে দেখান।

খাসিয়া জনপদে বেড়াতে গেলে পর্যটকদের জন্য এখানকার স্থানীয় ‘রমলা রেস্টুরেন্ট’-এ মিলছে খাসিয়াদের ঐতিহ্যবাহী নানা পদের খাবার। বিন্নি চালের পোলাও, ডকলে বা চিকেন সালাদ, বাঁশকোড়ল, কাঁঠাল-শুঁটকির তরকারি এবং বিশেষ স্যুপ বা সরওয়ার মতো ভিন্ন স্বাদের খাবারের স্বাদ নেওয়া যায়। এই কমিউনিটি রেস্টুরেন্টে প্রতিবেলা খেতে খরচ পড়তে পারে ২৫০ থেকে ৩৫০ টাকার মতো।

খাওয়া-দাওয়া শেষে ঘুরে দেখা যায় বিশাল জাফলং চা বাগান। ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে খাসিয়াদের নৃত্যও বিমোহিত করে যেকোনো ভ্রমণকারীকে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঘুরে দেখা যায় কমিউনিটি মিউজিয়াম। যেখানে খাসিয়াদের বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্যবাহী পোশাক, প্রাচীনকালের কৃষিকাজের ব্যবহৃত সামগ্রী এবং যুদ্ধের অস্ত্রের আদলে তৈরি বিভিন্ন মিনিয়েচার সুন্দরভাবে প্রদর্শিত হয়। মূলত পান আর সুপারিই খাসিয়াদের প্রধান অর্থনৈতিক আয়ের উৎস, যা খুব কাছ থেকে দেখার সুযোগ মেলে এখানে। শুধু তাই নয়, পান কিনে বাসার বয়স্কদের জন্য নিয়েও আসতে পারবেন। ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে সুনির্দিষ্ট অনুমতি নিতে হয়।

যেভাবে যাবেন

ঢাকা থেকে বাসে বান্দরবান চলে যাবেন। সেখান থেকে সরাসরি চান্দের গাড়িতে মুনলাইপাড়া পৌঁছে যাবেন। আবার বান্দরবান থেকে বাসে রুমা গিয়ে সেখান থেকে চান্দের গাড়িতে মুনলাইপাড়া যেতে পারেন।

ঢাকা থেকে জয়ন্তীকা, পারাবত, কালনী বা উপবন এক্সপ্রেস ট্রেনে কিংবা বাসে সিলেট। তারপর বাস বা অটোরিকশা-জিপে জাফলং। নদী পেরিয়ে আবার অটোরিকশায় জাফলং খাসিয়াপুঞ্জি।

 

বান্দরবানবমপাড়াসিলেটজাফলংখাসিয়াপুঞ্জিহোমস্টে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের