বান্দরবানের
ছিমছাম বমপাড়া ও সিলেটের জাফলংয়ের
খাসিয়াপুঞ্জির হোমস্টেতে গেলে শহুরে যান্ত্রিকতা
ভুলে হারিয়ে যাবেন প্রকৃতির কোলে। লিখেছেন তুষার ইশতিয়াকমুনলাইপাড়ার মেঘে ঢাকা নিস্তব্ধতা
রুমা থেকে আমাদের চাঁদের গাড়িটি আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে বগা লেকের দিকে ছুটছিল। মিনিট বিশেক চলার পর হঠাৎ পথের বাঁয়ে চোখ আটকে গেল এক অপূর্ব সুন্দর, ছিমছাম গোছানো পাড়ায়। রাস্তার দুপাশে রঙবেরঙের ফুলগাছ আর পরিপাটি পরিবেশ জানান দিল— আমরা এসে পৌঁছেছি মুনলাইপাড়ায়। অনেকের মতে, এটি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাহাড়ি জনপদ, য...