Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

ডিজিটাল পেমেন্ট বাড়াতে টিকেটিংয়ে গুরুত্ব

বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭
শেয়ার করুন:
ডিজিটাল পেমেন্ট বাড়াতে টিকেটিংয়ে গুরুত্ব

রাজধানীর আমারি ঢাকা হোটেলে অনুষ্ঠিত সভায় আলোচকরা

দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে টিকেটিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

বাস, ট্রেন, লঞ্চ, উড়োজাহাজসহ বিভিন্ন পরিবহনের টিকিট কেনার পাশাপাশি কনসার্ট ও বিনোদন কেন্দ্রের টিকিটের মূল্য ডিজিটাল মাধ্যমে পরিশোধের সুযোগ বাড়ানো গেলে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস তৈরি হবে। একই সঙ্গে অনলাইন টিকেটিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়বে। ২৪ নভেম্বর রাজধানীতে বেঞ্চমার্ক পিআরের উদ্যোগে এবং অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ-এর সহযোগিতায় আয়োজিত ‘বেঞ্চমার্ক ডায়ালগ’-এ বক্তারা এসব কথা বলেন।

‘টিকেটিং ইজ দ্য গেটওয়ে টু ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক এ আলোচনায় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট নেটওয়ার্ক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।

স্বাগত বক্তব্যে সহজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মো. আমিনুল হক জানান, দেশে অনলাইন পেমেন্টের ব্যবহার বাড়ানোর অন্যতম মাধ্যম হতে পারে অনলাইন টিকেটিং। ২০১৪ সাল থেকে সহজ এ খাতের সংশ্লিষ্টদের নিয়ে একটি কার্যকর ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে।

আলোচনায় বিকাশ, নগদ, মাস্টারকার্ড, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ফিনটেক, টালিখাতা, সেবা প্ল্যাটফর্ম, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিসি, আইসিটি বিভাগ, বিআইবিএম, বেসিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা মনে করেন, ডিজিটাল পেমেন্টের প্রসার শুধু প্রযুক্তির সহজলভ্যতার ওপর নির্ভর করে না; বরং মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে এর সংযোগ তৈরি করা জরুরি। টিকিট কেনা নিয়মিত একটি প্রয়োজনীয় সেবা হওয়ায় এর মাধ্যমে মানুষকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করা সম্ভব। ব্যাংক কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজে টিকিট কেনার সুযোগ থাকলে নগদ অর্থের ব্যবহার কমবে।

তারা আরও বলেন, সহজ পেমেন্ট পদ্ধতি, তাৎক্ষণিক লেনদেন নিশ্চিতকরণ, অর্থের নিরাপত্তা, ব্যর্থ লেনদেনের দ্রুত সমাধান এবং স্বচ্ছ রিফান্ড ব্যবস্থা অনলাইন টিকেটিংয়ের গ্রহণযোগ্যতা বাড়াবে। এতে টিকিট সংগ্রহের জন্য কাউন্টারে যাওয়ার প্রয়োজন কমার পাশাপাশি যাত্রী ও পরিবহন পরিচালনাকারীদের সেবা ব্যবস্থাপনাও সহজ হবে।

আলোচনায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আন্তঃসংযোগ নিশ্চিত করা, লেনদেনের খরচ যৌক্তিক পর্যায়ে রাখা, গ্রাহকের তথ্য ও অর্থের নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডিজিটাল পেমেন্টটিকেটিংকনসার্টপরিশোধক্যাশলেসবেঞ্চমার্কসহজডায়ালগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র