Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

ফাইভ-জির যুগে বাংলাদেশ : আগের দামেই মিলবে সুপার ফাস্ট ইন্টারনেট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২০:১৩
ফাইভ-জির যুগে বাংলাদেশ : আগের দামেই মিলবে সুপার ফাস্ট ইন্টারনেট

প্রতীকী ছবি

আনুষ্ঠানিকভাবে দেশে শুরু হলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ফাইভ-জি। বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি এবং সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাণিজ্যিক ও পরীক্ষামূলকভাবে চালু করেছে এ সেবা। এই প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে দেশের এক বিশাল মাইলফলক অর্জিত হলো।

ফাইভ-জি আসলে কী?

ফাইভ-জি হলো মোবাইল যোগাযোগের পঞ্চম প্রজন্মের প্রযুক্তি। এটি বর্তমান ফোর-জি এলটিই নেটওয়ার্কের পরবর্তী ধাপ। এটি মূলত উচ্চগতির ডেটা ট্রান্সফার, অত্যন্ত কম লেটেন্সি (দেরি কম হওয়া) এবং একসঙ্গে লাখ লাখ ডিভাইস সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।

এটি কীভাবে কাজ করে?

এটি প্রধানত কয়েকটি প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে। যথা— এক. সাব-৬ গিগাহার্টজ ব্যান্ড : এটি ৬ গিগাহার্টজের নিচের ফ্রিকোয়েন্সি (যেমন ৩.৫ গিগাহার্টজ) ব্যবহার করে শহর ও গ্রামে দূরবর্তী অঞ্চলে ভালো কভারেজ দেয়।

দুই. মিলিমিটার ওয়েভ : ২৪ থেকে ৩০০ গিগাহার্টজের উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বিশাল পরিমাণ ডেটা আদান-প্রদান করতে পারে এটি।

তিন. ম্যাসিভ এমআইএমও : একাধিক অ্যানটেনা ব্যবহারের মাধ্যমে একই সময়ে অনেক ডিভাইসে দ্রুতগতিতে ডেটা পাঠানো সম্ভব হয় এর মাধ্যমে।

চার. নেটওয়ার্ক স্লাইসিং : একই নেটওয়ার্ককে ভার্চুয়ালি ভাগ করে গেমিং, ভিডিও বা অটোমেশনের জন্য আলাদা গতি ও সক্ষমতা নিশ্চিত করা যায়।

গতি ও কর্মক্ষমতা 
ফোর-জি বনাম ফাইভ-জি প্রযুক্তিগত দিক থেকে ফাইভ-জি নেটওয়ার্ক ফোর-জির চেয়ে কয়েকগুণ বেশি গতিসম্পন্ন।

এর প্রধান বৈশিষ্ট্যগুলো 

ডাউনলোড স্পিড : ফাইভ-জি নেটওয়ার্কে সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ২০ গিগাবিট বা ২০ জিবিপিএস পর্যন্ত হতে পারে। এটি বর্তমান ফোর-জি নেটওয়ার্কের (সর্বোচ্চ ১ জিবিপিএস) তুলনায় প্রায় ১০ থেকে ২০ গুণ বেশি দ্রুত।

বাস্তব ক্ষেত্রে গতি : বর্তমানে বাংলাদেশে অপারেটর ও এলাকাভেদে গ্রাহকরা গড়ে ১০০ থেকে ২২০ এমবিপিএস গতি পাবেন, যা ক্ষেত্রবিশেষে ৫৫০ থেকে ৬০০ এমবিপিএস বা তার চেয়েও বেশি (১ জিবিপিএস+) উঠতে পারে। যেখানে ফোর-জিতে সাধারণত মাত্র ১০ থেকে ৩০ এমবিপিএস গতি পাওয়া যায়।

আপলোড স্পিড : ফাইভ-জিতে সর্বোচ্চ আপলোড স্পিড হতে পারে ১০ জিবিপিএস পর্যন্ত। ফোর-জি নেটওয়ার্কের সর্বোচ্চ আপলোড গতি যেখানে মাত্র ১০০ এমবিপিএস, সেখানে ফাইভ-জি অনেক কম সময়ে বড় ফাইল ইন্টারনেটে আপলোড করতে সাহায্য করবে।

লেটেন্সি (রেসপন্স টাইম) : ইন্টারনেটে কোনো কিছুতে ক্লিক করার পর সার্ভার থেকে সাড়া আসতে যে সময় লাগে, তাকে লেটেন্সি বলে। ফোর-জি নেটওয়ার্ক এই সময় কিছুটা বেশি হলেও, ফাইভ-জিতে লেটেন্সি কমে ১ থেকে ১০ মিলি সেকেন্ডের (১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ) নিচে নেমে আসবে। এর ফলে ইন্টারনেট ব্যবহার করার সময় কোনো ‘ল্যাগ’ বা দেরি অনুভূত হবে না।

কানেক্টিভিটি বা সংযোগের ঘনত্ব (সক্ষমতা) : ফোর-জি নেটওয়ার্কে একই সময়ে একই জায়গায় অনেক মানুষ ইন্টারনেট ব্যবহার করলে গতি কমে যায়। কিন্তু ফাইভ-জি নেটওয়ার্কের সক্ষমতা এতটাই বেশি যে, এটি প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১০ লাখ ডিভাইসকে একসঙ্গে কোনো রকম গতি না কমিয়ে যুক্ত রাখতে পারে। এই গতি ও সক্ষমতার কারণে ৪-কে বা ৮-কে কোয়ালিটির বড় কোনো সিনেমা বা ফাইল ডাউনলোড করা যাবে মাত্র কয়েক সেকেন্ডে। একই সঙ্গে এটি চালকবিহীন গাড়ি, রোবট এবং হাসপাতালের জটিল রিমোট সার্জারির (দূর থেকে অপারেশন) মতো কাজে সাড়া দেবে নিখুঁতভাবে।

অপারেটরদের প্রস্তুতি ও বর্তমান অবস্থা

১. টেলিটক ও হুয়াওয়ের অংশীদারত্ব টেলিটকের পরীক্ষামূলক ফাইভ-জি চালুর পেছনে মূল কারিগরি সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে বাংলাদেশের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) কেভিন স্যু জানিয়েছেন, ২০০৯ সাল থেকে তারা ফাইভ-জি গবেষণায় ৬০ কোটি ডলার বিনিয়োগ করেছেন এবং এই প্রযুক্তির প্রায় ৪০ শতাংশ পেটেন্ট তাদের দখলে।

তরঙ্গের সীমাবদ্ধতা : আন্তর্জাতিক মানের ফাইভ-জি সেবার জন্য ১০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি আদর্শ হলেও বাংলাদেশে বর্তমানে ৬০ মেগাহার্টজ দিয়ে কাজ শুরু হয়েছে। ফ্রিকোয়েন্সি বাড়লে গতি আরও বাড়বে ভবিষ্যতে।

২. দেশের শীর্ষ দুই অপারেটর গ্রামীণফোন ও রবি এরই মধ্যে দেশের প্রধান প্রধান শহরে চালু করেছে বাণিজ্যিক সেবা।

গ্রামীণফোন : দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে ফাইভ-জি সেবা চালু করেছে। পরীক্ষাগারে ৫৫১ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পেয়েছে প্রতিষ্ঠানটি।

রবি : ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি গুরুত্বপূর্ণ এলাকায় (যেমন মগবাজার, তেজগাঁও, খুলশী) সেবা চালু করেছে। রবি তাদের নেটওয়ার্কে সর্বোচ্চ ৬২২ এমবিপিএস পর্যন্ত গতি রেকর্ড করেছে এবং আগামী নভেম্বরের মধ্যে ২০০টিরও বেশি সাইটে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

খরচ বাড়ছে না : সাধারণ গ্রাহকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, ফাইভ-জি ব্যবহারের জন্য বাড়তি কোনো টাকা দিতে হবে না। ফোর-জির সাধারণ প্যাকেজ বা ইন্টারনেটের দামেই উপভোগ করা যাবে এই সুপার ফাস্ট গতি।

ফাইভ-জি সেবা পাওয়ার শর্তাবলি 

১. গ্রাহককে অবশ্যই ফাইভ-জি কভারেজ বা নেটওয়ার্ক এলাকার ভেতরে থাকতে হবে।

২. অবশ্যই ফাইভ-জি সমর্থিত হতে হবে গ্রাহকের মোবাইল হ্যান্ডসেটটি। তবে মনে রাখতে হবে, ইন্টারনেটের গতি অনেক বেশি হওয়ায় আগের চেয়ে দ্রুত শেষ হতে পারে ডেটা বা এমবি।

ইন্টারনেট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise