ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তি কীভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে, সে বিষয়ে গবেষণা, জনআলোচনা এবং অংশগ্রহণ বাড়াতে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।ডিজিটাল প্রযুক্তি যখন শিক্ষা, সরকারি সেবা, গণমাধ্যম, বাণিজ্য ও নাগরিক জীবনকে দ্রুত বদলে দিচ্ছে, তখন জাতীয় বহুপক্ষীয় প্ল্যাটফর্ম বিআইজিএফ ও এআইইউবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এই স...