Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

স্বল্প দামের ফোনে ফাইভজি

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮
শেয়ার করুন:
স্বল্প দামের ফোনে ফাইভজি

স্মার্টফোনের বাজারে ফাইভজি প্রযুক্তি এখন আর শুধু দামি বা প্রিমিয়াম ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দ্রুতগতির ইন্টারনেট, উন্নত কানেক্টিভিটি ও অনলাইন গেমিংয়ের অভিজ্ঞতা সাধারণ ব্যবহারকারীদের নাগালে পৌঁছে দিতে কাজ করছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সেই ধারাবাহিকতায় দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি।

রেডমি সিরিজের নতুন সংযোজন রেডমি ১৭ ফাইভজিতে রয়েছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি, স্ন্যাপড্রাগন প্রসেসর এবং বড় ব্যাটারি। তুলনামূলক সাশ্রয়ী দামের মধ্যে এসব সুবিধা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে চায় প্রতিষ্ঠানটি।

ফোনটির দাম রাখা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের একক সংস্করণে পাওয়া যাচ্ছে ফোনটি। কালো ও ভিভিড অরেঞ্জ— দুই রঙে বাজারে এসেছে।

এর অন্যতম আকর্ষণ স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। দৈনন্দিন কাজ, একাধিক অ্যাপ ব্যবহার, ভিডিও দেখা কিংবা অনলাইন গেমিংয়ের মতো কাজে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যেই এই প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে শাওমি। এর সঙ্গে রয়েছে ফাইভজি কানেক্টিভিটি। ফলে উপযুক্ত নেটওয়ার্ক ও কভারেজ পাওয়া গেলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। বিশেষ করে ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং ও দ্রুত ফাইল ডাউনলোডের ক্ষেত্রে ফাইভজি প্রযুক্তি বাড়তি সুবিধা দিতে পারে।

ফোনটির আরেকটি উল্লেখযোগ্য দিক এর ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনে দীর্ঘ সময় কাজ, ভিডিও দেখা কিংবা ইন্টারনেট ব্যবহারের ফলে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া একটি বড় সমস্যা। বড় ব্যাটারির মাধ্যমে সেই উদ্বেগ কমানোর চেষ্টা করেছে শাওমি। এর সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, যা দ্রুত ব্যাটারি চার্জ করতে সহায়তা করবে।

রেডমি ১৭ ফাইভজিতে রয়েছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি স্ন্যাপড্রাগন প্রসেসর

বিনোদন ও দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে রাখা হয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে। এতে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও সমর্থিত কনটেন্ট দেখার সময় তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে। বড় পর্দার কারণে ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা অনলাইন ক্লাসের মতো কাজও স্বাচ্ছন্দ্যে করা সম্ভব হবে।

স্থায়িত্বের দিকেও গুরুত্ব দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ডিসপ্লের সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। পাশাপাশি আইপি৬৪ রেটিংয়ের কারণে ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষা পাওয়ার কথা বলা হয়েছে। তবে এই সুরক্ষা পানিতে ডুবিয়ে ব্যবহারের নিশ্চয়তা দেয় না। ফোনটির পেছনে যুক্ত করা হয়েছে ডায়নামিক আরজিবি লাইট, যা এর নকশায় আলাদা মাত্রা যোগ করেছে।

ছবি তোলার জন্য রেডমি ১৭ ফাইভজিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রাখা হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া সফটওয়্যার হিসেবে থাকছে শাওমির হাইপারওএস ৩। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে দৈনন্দিন ব্যবহারে সাবলীল অভিজ্ঞতা দেওয়াই এর লক্ষ্য।

ফাইভজিইন্টারনেটস্মার্টফোনশাওমিরেডমি ১৭গেমিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর