Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

বিশেষজ্ঞ পরামর্শ

অনলাইন ইন্টারভিউর জন্য কী ধরনের প্রস্তুতি নেবেন

তানজিবা সুলতানা বৃষ্টি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৮
অনলাইন ইন্টারভিউর জন্য কী ধরনের প্রস্তুতি নেবেন

তানজিবা সুলতানা বৃষ্টি

পেশাগত যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ভার্চুয়াল ইন্টারভিউ। পরামর্শ দিলেন আজিনোমতো বাংলাদেশের মানবসম্পদ কর্মকর্তা তানজিবা সুলতানা বৃষ্টি

অনলাইন ইন্টারভিউতে শুধু যোগ্যতা উপস্থাপনাই যথেষ্ট নয়; বরং প্রযুক্তিগত ও পরিবেশগত বেশ কিছু বিষয়ে নিয়ন্ত্রণ রাখাও জরুরি। একটি সফল অনলাইন ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতির বিকল্প নেই।

প্রযুক্তিগত প্রস্তুতি ও ডিভাইসের কার্যকারিতা

এমন ইন্টারভিউয়ের প্রধান ভিত্তি হলো প্রযুক্তি। ইন্টারভিউয়ের অন্তত এক দিন আগে নিজের ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোনটি ঠিকঠাক কাজ করছে কি না, পরীক্ষা করে নিন। যে প্ল্যাটফর্মে (যেমন— জুম, গুগল মিট, এমএস টিমস) ইন্টারভিউ হবে, সেটি আগে থেকেই ডিভাইসে ইনস্টল করে আপডেটেড রাখুন। ইন্টারভিউ শুরুর আধা ঘণ্টা আগে ক্যামেরার অ্যাঙ্গেল, মাইক্রোফোনের সাউন্ড এবং হেডফোনের কার্যকারিতা যাচাই করে নিন।

নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যাকআপ সংযোগ

ইন্টারভিউ চলাকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত অস্বস্তিকর এবং এটি আপনার মনোযোগ নষ্ট করতে পারে। তাই একটি স্থিতিশীল ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন। ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি মোবাইলের ডেটা প্যাক সচল রাখুন, যাতে মূল সংযোগে সমস্যা হলে মুহূর্তের মধ্যে ব্যাকআপ হিসেবে মোবাইল হটস্পট ব্যবহার করা যায়। এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাট মাথায় রেখে ডিভাইসগুলো পূর্ণ চার্জ দিয়ে রাখা ভালো।

অনলাইন ইন্টারভিউ হলেও পোশাকের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো উচিত নয়। সামনাসামনি ইন্টারভিউতে আপনি যেমন পরতেন, এখানেও ঠিক তেমন ফরমাল পোশাক পরুন

উপযুক্ত পরিবেশ ও ব্যাকগ্রাউন্ড নির্বাচন

ইন্টারভিউ দেওয়ার জন্য ঘরের এমন একটি কোণ বেছে নিন যা শান্ত, কোলাহলমুক্ত এবং যেখানে বাইরের কোনো শব্দ আসার সুযোগ নেই। আপনার ব্যাকগ্রাউন্ডটি যেন পরিচ্ছন্ন ও পেশাদার দেখায় সেদিকে খেয়াল রাখুন; অগোছালো কিছু ফ্রেমে আসা উচিত নয়। ব্যাকগ্রাউন্ড মানসম্মত না হলে প্ল্যাটফর্মের ‘ব্লার ব্যাকগ্রাউন্ড’ বা কোনো সাধারণ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। ঘরের আলো আপনার সামনের দিক থেকে আসা জরুরি, যাতে মুখমণ্ডল পরিষ্কার দেখা যায়।

পোশাক নির্বাচন ও মার্জিত উপস্থিতি

অনলাইন ইন্টারভিউ হলেও পোশাকের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো উচিত নয়। সামনাসামনি ইন্টারভিউতে আপনি যেমন পরতেন, এখানেও ঠিক তেমন ফরমাল পোশাক পরুন। এতে যেমন নিয়োগকর্তাদের কাছে আপনার আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রকাশ পাবে, তেমনি আপনিও বাড়তি আত্মবিশ্বাস অনুভব করবেন। এ সময়ে অতিরিক্ত উজ্জ্বল বা নিয়নের বদলে মার্জিত ও হালকা রঙের পোশাক পরাই ভালো।

বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্টাক্ট রক্ষা

ভার্চুয়াল মাধ্যমে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ বজায় রাখা কিছুটা কঠিন হলেও বেশ গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ চলাকালে স্ক্রিন বা নিজের ছবির দিকের বদলে সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলার অভ্যাস করুন। এতে অন্য প্রান্তের মানুষের মনে হবে আপনি সরাসরি তাদের দিকে তাকিয়ে কথা বলছেন, যা একটি দৃঢ় আই কন্টাক্ট তৈরি করে। ইন্টারভিউতে সোজা হয়ে বসুন; মুখে মৃদু হাসি এবং কথা বলার সময় ইতিবাচক অঙ্গভঙ্গি বজায় রাখুন।

প্রতিষ্ঠান ও পদ সম্পর্কে নিবিড় অনুসন্ধান

ইন্টারভিউয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং যে পদের জন্য আবেদন করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন। প্রতিষ্ঠানের লক্ষ্য, সাম্প্রতিক অর্জন, কাজের সংস্কৃতি এবং আপনার কাজের পরিধি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে ইন্টারভিউ গ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আপনার আগের কাজের অভিজ্ঞতা কীভাবে এই নতুন পদের জন্য সহায়ক হবে, তা সুনির্দিষ্ট উদাহরণের মাধ্যমে তুলে ধরার প্রস্তুতি রাখুন।

ডিজিটাল নোট ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত

অনলাইন ইন্টারভিউয়ের একটি বড় সুবিধা হলো আপনি চোখের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নোট আকারে রাখতে পারেন। নিজের জীবনবৃত্তান্ত বা সিভি, আবেদনপত্র, প্রতিষ্ঠানের কিছু তথ্য এবং ইন্টারভিউ গ্রহণকারীদের জিজ্ঞাসা করার জন্য দুয়েকটি প্রশ্ন একটি ডায়েরিতে বা মনিটরের পাশে ছোট নোটে লিখে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, কথা বলার সময় যেন বারবার নোটের দিকে চোখ না যায়; এতে আপনার মনোযোগের অভাব প্রকাশ পেতে পারে।

মক টেস্টের গুরুত্ব

ইন্টারভিউয়ের ভয় কাটাতে এবং নিজের জড়তা দূর করতে একটি মক টেস্ট বা ডেমো ইন্টারভিউ দেওয়ার অনুশীলন করা ভালো। কোনো বন্ধু বা সহকর্মীকে লিংক পাঠিয়ে ট্রায়াল সেশন অথবা নিজেই ক্যামেরায় নিজের কথা বলার ধরন রেকর্ড করে পরে তা পর্যালোচনা করতে পারেন। এই পূর্ব-অনুশীলন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে এবং মূল ইন্টারভিউয়ের সময় যেকোনো ধরনের নার্ভাসনেস দূর করতে সাহায্য করবে।

মক টেস্টডিজিটাল নোটইন্টারনেটব্যাকআপডিভাইসঅনলাইনইন্টারভিউপরামর্শ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা