Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

গতি কমেছে ইউক্রেনের ড্রোনের, মাস্কের সন্দেহ যুক্তরাষ্ট্রের চাল

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪
গতি কমেছে ইউক্রেনের ড্রোনের, মাস্কের সন্দেহ যুক্তরাষ্ট্রের চাল

ইলন মাস্ক ও ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের কিছু অস্ত্র ও ড্রোনের গতি সীমিত করাকে মার্কিন সরকারের কৌশল বলে ইঙ্গিত দিয়েছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। ইউক্রেনের পক্ষ থেকেও পোষণ করা হচ্ছে একই ধরনের ধারণা।

ইলন মাস্কের ভাষ্য, স্টারশিল্ডের গতি ও ব্যবহারসংক্রান্ত বিধিনিষেধ নির্ধারণ করে মার্কিন সামরিক বাহিনী। শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেনের সামরিক অভিযানে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সেবার মাধ্যমে রুশ লক্ষ্যবস্তুতে ড্রোন পরিচালনা করে দেশটি। একই সঙ্গে নিজেদের আকাশসীমা সুরক্ষায়ও এটি সহায়তা করে।

তবে মঙ্গলবার রাতে ড্রোনের গতিসীমা কমিয়ে দেওয়ায় যুদ্ধক্ষেত্রে অভিযান পরিচালনায় বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টার ধারণা, ঘটনাটি কাকতালীয় নয়। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক টানাপড়েনের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

স্টারলিংকের সামরিক কাজে ব্যবহারের উপযোগী সেবা স্টারশিল্ডের প্রসঙ্গ তুলে মাস্ক এক্সে লিখেছেন, এটি মার্কিন সরকারের মালিকানাধীন। এটা তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এর গতি ও ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয় মার্কিন সামরিক বাহিনী। চূড়ান্ত সিদ্ধান্ত আসে প্রেসিডেন্টের কাছ থেকে।

গতি কমার পর থেকে ইউক্রেনের কর্মকর্তারা স্টারলিংকের সংযোগ স্বাভাবিক করার অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের মধ্যে জেলেনস্কিও রয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমকে জেলেনস্কি বলেছেন, বিষয়টি কোনো ভুল কিংবা বড় ধরনের কারিগরি সমস্যার কারণে ঘটেছে বলে আশা করছেন। তবে এ বিষয়ে নিশ্চিত নন তিনি। তাই সংযোগ স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার রাতে স্টারলিংক ড্রোন ও অস্ত্রের গতিসীমা ঘণ্টায় ১০০ মাইল বা প্রায় ১৬০ কিলোমিটারে নামিয়ে আনে। ফলে এর চেয়ে বেশি গতিতে চলা অস্ত্রগুলো হারায় নেটওয়ার্কের সংযোগ।

অবশ্য ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার মধ্যে সংযোগ আংশিকভাবে ফিরিয়ে আনা হয়েছে।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষার স্বার্থে স্টারশিল্ডের গতিসীমা পুরোপুরি তুলে নেওয়া জরুরি। এ সময় মাস্ককে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার অব্যাহত সহযোগিতাও চেয়েছেন তিনি।

ফেদোরভের পোস্টের প্রায় এক ঘণ্টা পর জবাব দেন মাস্ক। তিনি পুনরায় উল্লেখ করেন, স্টারশিল্ডের গতি ও ব্যবহারসংক্রান্ত সীমা নির্ধারণ করে মার্কিন সামরিক বাহিনী। শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

মাস্ক আরও বলেছেন, স্টারলিংক বেসামরিক ও প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারের জন্য। আক্রমণাত্মক সামরিক অভিযানে এ সেবা ব্যবহার করা উচিত নয়। তার মতে, বাণিজ্যিক প্রতিষ্ঠানের এমন কাজে যুক্ত হওয়া অনুচিত।

তবে এ বিষয়ে মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

স্টারলিংকের গতিসীমা কমানোর ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালাচ্ছিল রাশিয়া।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় কিয়েভে কয়েকজন নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ও জ্বালানি স্থাপনাও হামলার শিকার হয়েছে।

জেলেনস্কি রাশিয়ার হামলাকে অন্যতম বৃহৎ হামলা হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অনেক ড্রোন ভূপাতিত করতে পারলেও কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হামলার পর ইউক্রেন জুড়ে অন্তত ছয় লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ড্রোন আঘাত হানার আগে তারা কোনো সতর্কবার্তা পাননি।

গতকাল বুধবার সকালে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেসক্রেস্তনভ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে স্টারলিংকের বিধিনিষেধের সম্পর্ক থাকতে পারে। তার মতে, ঘটনাটি কোনোভাবেই কাকতালীয় নয়।

সূত্র : বিবিসি


আরও পড়ুন

ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১২ অক্টোবর ২০২৬


আরও পড়ুন

‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সময় এসেছে’, কেন বললেন ট্রাম্প

১১ অক্টোবর ২০২৬


আরও পড়ুন

চাকরির নামে রাশিয়ায় নিয়ে বানানো হয় যুদ্ধের ‘টোপ’, নিহত ২০ বাংলাদেশি

১৪ অক্টোবর ২০২৬





স্টারলিংকইন্টারনেটরাশিয়াইউক্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী