চলছে বিওর মেগা সেল ক্যাম্পেইন, আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ

মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও (BWOO) দেশে নিয়ে এসেছে বিশেষ কেনাকাটার আয়োজন ‘বিও ১১.১১ স্ক্র্যাচ অ্যান্ড উইন মেগা শপিং ফেস্টিভ্যাল ২০২৬’। এই ক্যাম্পেইনে বিওর যেকোনো পণ্য কিনেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ৬ হাজারেরও বেশি আকর্ষণীয় উপহার জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। পুরস্কারের তালিকায় রয়েছে আইফোন ১৮ প্রো ম্যাক্স, স্মার্ট টেলিভিশন, বিমান ভ্রমণসহ নানা আকর্ষণীয় উপহার।
বাংলাদেশে বিওর একমাত্র পরিবেশক টেক এজ বিডির উদ্যোগে আয়োজিত এই মেগা শপিং ক্যাম্পেইন শুরু হয়েছে ১৬ নভেম্বর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে ক্যাম্পেইনের এই বিশেষ অফার।
টেক এজ বিডির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ। এ ছাড়া পুরস্কারের তালিকায় রয়েছে স্মার্ট টেলিভিশন এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ভ্রমণের সুযোগ। ভ্রমণ প্যাকেজের সঙ্গে থাকছে হোটেলে তিন দিন দুই রাত থাকার ব্যবস্থা। রয়েছে যুগল বুফে ডিনার, স্মার্ট ঘড়ি, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, তারবিহীন ইয়ারবাড এবং মোবাইল চার্জারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য।
বড় পুরস্কারের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে নেকব্যান্ড, টি-শার্ট, দেয়ালঘড়ি, কফির মগ ও মোবাইল স্ট্যান্ডের মতো আকর্ষণীয় উপহারও। সব মিলিয়ে ক্যাম্পেইনে ৬ হাজারেরও বেশি উপহার জেতার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, বিও ২০০৫ সাল থেকে মোবাইল অ্যাক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করে আসছে। বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক এই ব্র্যান্ডটি। বাংলাদেশে গত এক বছর ধরে টেক এজ বিডি বিওর একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি দেশের ক্রেতাদের জন্য বিওর সব পণ্যে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।
এবারে কেনাকাটার পাশাপাশি বড় পুরস্কার জয়ের এমন সুযোগ ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।



