Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

মশা কামড়ায় ত্বক বুঝে!

সিরাজাম মুনিরা
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯
মশা কামড়ায় ত্বক বুঝে!

গ্রীষ্মকাল এলেই আমাদের অনেকের মনে এক চিরচেনা প্রশ্ন জাগে— কেন কিছু মানুষ মশার কামড়ে জর্জরিত হন আর কেউ কেউ মশার আক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদে দিন কাটিয়ে দেন? এর উত্তর খোঁজার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। লিখেছেন সিরাজাম মুনিরা

তেজগাঁও রেলস্টেশনে গাজীপুর যাওয়ার বিকালের ট্রেন লেট। সন্ধ্যা হয়ে গেছে। বসে বসে অপেক্ষা করছেন আর হাত দিয়ে ঘিরে ধরা মশা তাড়াচ্ছেন। এমন সময় খেয়াল করলেন— পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দিব্যি স্মার্টফোনে স্ক্রল করছেন। তার কাছে একটা মশাও যাচ্ছে না। ভাবছেন, লোকটা জাদুটোনা জানে নাকি? সম্প্রতি বিজ্ঞানভিত্তিক গবেষণা এই চিরন্তন রহস্যের ওপর নতুন আলো ফেলেছে। গবেষকদের নতুন তথ্য অনুযায়ী, মানুষের শরীরের রাসায়নিক গঠন এবং ত্বকের মাইক্রোবায়োম বা ব্যাকটেরিয়ার পার্থক্যের ওপর নির্ভর করে মশা বিভিন্ন মানুষকে ভিন্নভাবে আকর্ষণ বা বিকর্ষণ করে।

‘আইসায়েন্স’ জার্নালে প্রকাশিত এই গবেষণার ফলাফল মশার হাত থেকে রক্ষা পাওয়ার নতুন উপায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউরোজেনেটিসিস্ট এবং এই গবেষণার অন্যতম গবেষক ম্যাথিউ ডি জেন্নারো বললেন, ‘মানুষের মশার কামড়ের শিকার হওয়ার ঝুঁকি কতটুকু, তা আমরা বুঝতে চাই। কারণ আমরা যে মশা নিয়ে গবেষণা করেছি, তার প্রতিটিই রোগ ছড়াতে পটু। ডেঙ্গু, ওয়েস্ট নাইল ভাইরাস এবং পীত জ্বরের মতো ভয়াবহ রোগ ছড়ায় এই মশাগুলো। মশার আকর্ষণ সৃষ্টিকারী অণু ও ব্যাকটেরিয়াগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে পারলে ভবিষ্যতে আরও কার্যকর এবং নতুন ধরনের কমার্শিয়াল রিপেলেন্ট বা মশা তাড়ানোর উপায় আবিষ্কার করা সম্ভব হবে।’

মশারা মূলত দৃষ্টিশক্তি, শরীরের তাপমাত্রা এবং গন্ধের ওপর ভিত্তি করে তাদের শিকার খুঁজে নেয়। কিন্তু মানবদেহের গন্ধ এক হাজারের বেশি রাসায়নিকের এক জটিল মিশ্রণ, যার অনেকটাই তৈরি হয় আমাদের ত্বকে বাস করা ব্যাকটেরিয়ার মাধ্যমে। কোন নির্দিষ্ট গন্ধ বা সংকেতের ওপর ভিত্তি করে মশা তার পছন্দের মানুষটিকে বেছে নেয়, তা নির্ধারণ করা তাই বেশ কঠিন ছিল।

এই রহস্য উন্মোচনে গবেষক দল ১১৯ জন স্বেচ্ছাসবককে একত্র করেন এবং তিনটি ভিন্ন প্রজাতির মশাকে তাদের গন্ধ পরীক্ষা করার সুযোগ দেন। দিনের বেলায় সক্রিয় ‘এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস’-এর ক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা একটি নির্দিষ্ট ডিভাইসে তাদের হাত রাখেন, যেখানে মশা গন্ধ পেলেও কামড়াতে পারত না। অন্যদিকে, রাতের বেলা সক্রিয় ‘কিউলেক্স কুইনকুইফাসিয়াটাস’-এর ক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা দীর্ঘ সময় নাইলনের হাতঘেরা কাপড় পরে তাদের গন্ধ সংগ্রহ করেন, যা পরে গবেষণাগারে পরীক্ষা করা হয়।

গবেষণায় দেখা গেছে, প্রতিটি মশার প্রজাতিই আলাদা দলের স্বেচ্ছাসেবকদের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল। এমনকি ‘এডিস এজিপ্টি’ মশার নারী-পুরুষের মধ্যে পুরুষদের প্রতি সামান্য হলেও বেশি আকর্ষণ দেখা গেছে। যদিও কিছু মানুষের প্রতি একাধিক প্রজাতির মশা আকৃষ্ট হয়েছিল। তবে এমন কেউ ছিলেন না, যিনি তিনটি প্রজাতিকেই সমান তীব্রভাবে আকর্ষণ করেছেন।

বিশ্লেষণে আরও দেখা যায়, ‘এডিস এজিপ্টি ও কিউলেক্স’ প্রজাতির মশারা মূলত এমন মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়, যাদের শরীরের ত্বকের নিজস্ব গন্ধ তুলনামূলক কম। অন্যদিকে, ‘এডিস অ্যালবোপিক্টাস’ প্রজাতিটি গাছের মতো গন্ধযুক্ত ১৩টি রাসায়নিক যৌগের প্রতি আকৃষ্ট হয়। এ ছাড়া উচ্চ আকর্ষণের শিকার হওয়া দলগুলোর সবার ত্বকেই কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। মানবদেহের গন্ধ জটিল হওয়ায় এর সব উপাদান চিহ্নিত করা কঠিন। তবে গবেষকদের মতে, মশার এই ভিন্ন ভিন্ন পছন্দ প্রমাণ করে যে প্রতিটি প্রজাতি নিজস্ব উপায়ে হোস্ট বা শিকার খুঁজে নেওয়ার ক্ষমতা বিবর্তনের মাধ্যমে অর্জন করেছে।

ভবিষ্যতে গবেষকরা জানতে চান, ত্বকের ব্যাকটেরিয়াগুলো কীভাবে এই সুবাস বা দুর্গন্ধ তৈরি করে, যা মশাকে আকর্ষণ বা বিকর্ষণ করে। এই গবেষণার সফল প্রয়োগের মাধ্যমে এমন সব জীবাণুভিত্তিক রিপেলেন্ট বা ফাঁদ তৈরি সম্ভব হবে, যা নির্দিষ্ট এলাকার সবচেয়ে ক্ষতিকর মশাগুলো দমন করতে সাহায্য করবে। গবেষকদের মূল লক্ষ্য একটাই— মানুষকে রোগবালাই থেকে রক্ষা করা আর মশার কামড়ের কারণ খুঁজে বের করাই তার সবচেয়ে কার্যকর উপায়।

মশাত্বকজর্জরিতকামড়আইসায়েন্সব্যাকটেরিয়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১

    advertiseadvertise