গ্রীষ্মকাল
এলেই আমাদের অনেকের মনে এক চিরচেনা
প্রশ্ন জাগে— কেন কিছু মানুষ
মশার কামড়ে জর্জরিত হন আর কেউ
কেউ মশার আক্রমণ থেকে
সম্পূর্ণ নিরাপদে দিন কাটিয়ে দেন?
এর উত্তর খোঁজার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। লিখেছেন সিরাজাম মুনিরা
তেজগাঁও রেলস্টেশনে গাজীপুর যাওয়ার বিকালের ট্রেন লেট। সন্ধ্যা হয়ে গেছে। বসে বসে অপেক্ষা করছেন আর হাত দিয়ে ঘিরে ধরা মশা তাড়াচ্ছেন। এমন সময় খেয়াল করলেন— পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দিব্যি স্মার্টফোনে স্ক্রল করছেন। তার কাছে একটা মশাও যাচ্ছে না। ভাবছেন, লোকটা জাদুটোনা জানে না...