Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:২৩
শেয়ার করুন:
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া

টেলিভিশনের ছবির মান বলতে এত দিন রেজল্যুশন, বিশেষ করে ৪কে বা ৮কে প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হলেও উন্নত দেখার অভিজ্ঞতার ক্ষেত্রে রঙের স্বাভাবিকতা, আলোর নিয়ন্ত্রণ এবং ছবির সূক্ষ্ম বিবরণও সমান গুরুত্বপূর্ণ।

প্রযুক্তি নির্মাতারা এসব বিষয়কে আরও উন্নত করতে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে মাইক্রো আরজিবি প্রযুক্তি। এটি পর্দায় রঙের উজ্জ্বলতা ও আলোর মাত্রা আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ছবিকে করে তুলতে পারে প্রাণবন্ত ও বাস্তবসম্মত।

যেভাবে কাজ করে মাইক্রো আরজিবি প্রযুক্তি

প্রচলিত এলইডি টেলিভিশনে সাধারণত নীল এলইডি ব্যাকলাইটের সঙ্গে বিভিন্ন স্তর ও রং তৈরির প্রযুক্তি ব্যবহার করে পর্দায় ছবি ফুটিয়ে তোলা হয়। তবে মাইক্রো আরজিবি প্রযুক্তির কার্যপদ্ধতি কিছুটা ভিন্ন। এতে লাল, সবুজ ও নীল রঙের জন্য পৃথক মাইক্রো এলইডি ব্যবহার করা হয়। ফলে রং তৈরির জন্য প্রচলিত পদ্ধতির মতো অতিরিক্ত কালার ফিল্টারের প্রয়োজন হয় না।

এই প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, লাল, সবুজ ও নীল আলোর তীব্রতা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে পর্দায় রঙের উপস্থাপন আরও নিখুঁত হয় এবং একই রঙের বিভিন্ন শেডের পার্থক্যও স্পষ্টভাবে ফুটে ওঠে।

বিশেষ করে প্রকৃতির দৃশ্য, রঙের বৈচিত্র্যপূর্ণ ছবি কিংবা আলো-ছায়ার সূক্ষ্ম পরিবর্তন রয়েছে এমন দৃশ্যে এর সুবিধা বোঝা যায়। এক রং থেকে অন্য রঙে পরিবর্তন আরও মসৃণভাবে উপস্থাপিত হওয়ায় ছবির বিভিন্ন অংশের খুঁটিনাটি উপভোগ করা সহজ হয়।

ছবির মান উন্নত করতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

শুধু ডিসপ্লে প্রযুক্তির উন্নয়নই নয়, টেলিভিশনে ছবির মান আরও ভালো করতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আধুনিক টেলিভিশনের এআই প্রযুক্তি পর্দায় প্রদর্শিত বিষয়বস্তু বিশ্লেষণ করে ছবির রং, কনট্রাস্ট এবং সূক্ষ্ম বিবরণ সমন্বয়ের মাধ্যমে দেখার অভিজ্ঞতা উন্নত করতে পারে।

এর উদাহরণ হিসেবে স্যামসাংয়ের মাইক্রো আরজিবি টিভির কথা বলা যায়। এসব টিভিতে রয়েছে ‘মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রো’ এবং ‘৪কে এআই আপস্কেলিং’ প্রযুক্তি। ছবির বিষয়বস্তু বিশ্লেষণ ও এর মান উন্নত করার ক্ষেত্রে প্রযুক্তিগুলো কাজ করে। বিশেষ করে তুলনামূলক কম রেজল্যুশনের কনটেন্টকে ৪কে মানের কাছাকাছি উন্নতভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করে এআই আপস্কেলিং।

অন্যদিকে, উন্নত ছবির পাশাপাশি শব্দের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ডলবি অ্যাটমস প্রযুক্তি শব্দকে আরও সমৃদ্ধ ও চারপাশ থেকে আসছে এমন অনুভূতি তৈরিতে ভূমিকা রাখে। ফলে ছবি ও শব্দের সমন্বয়ে সিনেমা, খেলাধুলা কিংবা বিনোদনমূলক কনটেন্ট উপভোগের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

কাদের জন্য মাইক্রো আরজিবি টিভি?

যারা টেলিভিশন কেনার ক্ষেত্রে ছবির মানকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং উন্নত প্রযুক্তির জন্য বাড়তি অর্থ ব্যয় করতে আগ্রহী, তাদের জন্য মাইক্রো আরজিবি টিভি একটি বিবেচনাযোগ্য বিকল্প।

সিনেমাপ্রেমীদের জন্য ছবির সূক্ষ্ম বিবরণ, রঙের বৈচিত্র্য এবং আলো-ছায়ার নিখুঁত উপস্থাপন বিশেষ আকর্ষণ হতে পারে। অন্যদিকে, নিয়মিত খেলাধুলা দেখেন কিংবা ভিডিও গেম খেলেন, এমন ব্যবহারকারীদের জন্য দ্রুতগতির দৃশ্যের স্পষ্টতা, রঙের মান এবং ছবির সামগ্রিক পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।

তবে উন্নত টেলিভিশন কেনার ক্ষেত্রে মাইক্রো আরজিবিই একমাত্র বিকল্প নয়। বাজেট ও প্রয়োজন অনুযায়ী প্রচলিত এলইডি, মিনি এলইডি এবং ওএলইডি প্রযুক্তির টেলিভিশনও ভালো পছন্দ হতে পারে। প্রতিটি প্রযুক্তির নিজস্ব বৈশিষ্ট্য ও সুবিধা রয়েছে। তাই কোন টেলিভিশনটি কেনা উচিত, তা নির্ভর করবে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ, ব্যবহারের ধরন এবং বাজেটের ওপর।

শুধু রেজল্যুশন নয়, ছবির সামগ্রিক মানও গুরুত্বপূর্ণ

টেলিভিশন কেনার সময় শুধু ৪কে বা ৮কে রেজল্যুশন দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। পর্দায় রঙের স্বাভাবিকতা কতটা বজায় থাকছে, আলো ও অন্ধকারের অংশগুলো কীভাবে ফুটে উঠছে এবং ছবির সূক্ষ্ম বিবরণ কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, সেসব বিষয়ও বিবেচনা করা প্রয়োজন।

মাইক্রো আরজিবি প্রযুক্তি এসব ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে। রঙের পৃথক নিয়ন্ত্রণ, উন্নত আলোর ব্যবস্থাপনা এবং এআইয়ের সমন্বয়ে টেলিভিশনের ছবির মানকে আরও উন্নত করার সুযোগ তৈরি হয়েছে। ফলে ভবিষ্যতে ছোটো পর্দায় বিনোদন উপভোগের অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা যায়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!