Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

এ কোন বিপদ

জোহরা শিউলী
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩
শেয়ার করুন:
এ কোন বিপদ

শোনা যাচ্ছে, পাখিপাড়ায় নাকি খুব বিপদ হয়েছে! তা নিয়ে আবার বইও ছাপা হয়েছে একটা! খোঁজ জানাচ্ছেন জোহরা শিউলী

আচ্ছা বলো তো, ভাতঘুম কী?

এই তো... জানো তোমরা! ভাতঘুম মানে দুপুরে ভাত খাওয়ার পর একটুখানি ঘুমিয়ে নেওয়া।

আর পোকাঘুম?

ওমা! চোখ কপালে? এ আবার কেমন শব্দ?

জি... ভাতঘুম যেমন আছে, তেমনি আছে পোকাঘুমও। মানুষ ভাত খেয়ে দুপুরে ঘুমায় আর পাখিরা খায় পোকা। তাই তাদের দুপুরের ছোট্ট ঘুমের নাম পোকাঘুম। কেমন মজার একটা শব্দ, তাই না? এই শব্দ কোথায় পেলাম? এটি পাওয়া গেল ‘পাখিপাড়ায় বিপদ’ বইতে। কার্টুনিস্ট আবু হাসানের প্রথম বই এটি। চলো, একটু ঘুরে আসি পাখিপাড়ার কাহিনি থেকে।

হাইদগাঁও গ্রামের একপাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির ঝিরি। নাম তার শ্রীমতী খাল। এই খাল ধরে এগোলে দেখা মিলবে সবুজ পাহাড়ের। পাহাড়ের গাছগুলো অগোচরে কেটে নিয়ে যায় বনখেকোরা, মানে গাছচোরের দল। আর সেই পাহাড়ের বুদবুদিছড়ায় থাকত এক টিয়া পরিবার। একদিন জানতে পারল, ভেঙে দেওয়া হচ্ছে তাদের আবাস। এবার কোথায় যাবে তারা?

অস্থায়ী সমাধান হলো একটা। তাদের নতুন আবাস হলো চৌধুরীপাড়ায়। চৌধুরীপাড়ার বিশাল এক গাছে নানা রকম পাখি থাকে। বলতে গেলে ওটা পাখিদের পাড়া। এই পাড়ায় থাকে শত শত পাখি; সঙ্গে থাকে প্রজাপতি, ফড়িং আর ইয়া বড় এক মৌচাক। টিয়া দম্পতি আরামেই ঠাঁই নিয়েছিল গাছে। তাদের অভিজ্ঞতা শুনে সেই গাছের পাখিরা মিলে গঠন করল পাখি সোসাইটি। মা টিয়া হলো সভাপতি আর বাবা টিয়া সাধারণ সম্পাদক। এক বিকালে এখানেও চলে এলো গাছের কারবারি। কড়কড়ে নোট গুনে গাছ বেচে দিল গাছের মালিক। টিয়ার তো ঘুম হারাম। ডাকা হলো জরুরি মিটিং। সব পাখি হাজির। ঘটনা খুলে বলল টিয়া। সবাই একসঙ্গে কিচিরমিচির করে উঠল। এখন উপায় কী? তারা কি পারবে পাখিপাড়া বাঁচাতে?

এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের পড়তে হবে ‘পাখিপাড়ায় বিপদ’ বইটি। আবু হাসানের লেখা আর হিরণ্ময় চন্দের আঁকা এ বই প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। এক গল্পের এই রঙিন বই ২৪ পৃষ্ঠার। এর দাম ১২০ টাকা। তোমাদের যাদের বয়স ৮ বা তারও বেশি, তাদের জন্য বইটি সত্যি চমৎকার। তবে মা-বাবা পড়েও কিন্তু আনন্দ পাবেন। সেই আনন্দে যোগ দিতে পারে তোমাদের বন্ধু-বান্ধবরাও। সবাই মিলে পড়ে ফেলো তাহলে!

বিপদবইছাপাপাখিপাড়াভাতঘুমকার্টুনিস্টঅগোচরেপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র