শোনা
যাচ্ছে, পাখিপাড়ায় নাকি খুব বিপদ
হয়েছে! তা নিয়ে আবার
বইও ছাপা হয়েছে একটা!
খোঁজ জানাচ্ছেন জোহরা শিউলী
আচ্ছা
বলো তো, ভাতঘুম কী?
এই তো... জানো তোমরা! ভাতঘুম
মানে দুপুরে ভাত খাওয়ার পর
একটুখানি ঘুমিয়ে নেওয়া।
আর পোকাঘুম?
ওমা!
চোখ কপালে? এ আবার কেমন
শব্দ?
জি...
ভাতঘুম যেমন আছে, তেমনি
আছে পোকাঘুমও। মানুষ ভাত খেয়ে দুপুরে
ঘুমায় আর পাখিরা খায়
পোকা। তাই তাদের দুপুরের
ছোট্ট ঘুমের নাম পোকাঘুম। কেমন
মজার একটা শব্দ, তাই
না? এই শব্দ কোথায়
পেলাম? এটি পাওয়া গেল
‘পাখিপাড়ায় বিপদ’ বইতে। ক...