Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

বাঘরাজের সর্দি

আশরাফ মাহতাব
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬
শেয়ার করুন:
বাঘরাজের সর্দি

অলংকরণ করেছেন রজত

এ কি আর যে সে সর্দি? সে এক এলাহি ব্যাপার! সেই গল্প লিখেছেন আশরাফ মাহতাব

এক বনে একটা বাঘ ছিল। মহাশক্তিশালী বাঘরাজ সে। বনের কোনো হিংস্র পশু কখনোই তাকে কাবু করতে পারেনি। অথচ সামান্য সর্দিই তাকে শয্যাশায়ী করে ফেলল! সে এখন বিছানা থেকে মাথা তুলতেই পারে না। মাথা তুললেই নাক দিয়ে ঝরনার মতো পানি ঝরতে থাকে। আর সে কী হাঁচি! বাঘের হাঁচি বলে কথা। একেক হাঁচিতে কামানের গোলার মতো গুড়ুম করে আওয়াজ হয়। পুরো রাজ্য কেঁপে ওঠে তার সেই বিদঘুটে হাঁচিতে।

মহাবিপদে পড়েছে সে। নাক সামলাতে গিয়ে রাজকার্য মোটেই সামলাতে পারছে না। এদিকে হায়েনা-রাজ্য থেকে কয়েকটি হায়েনা এসে তার রাজ্যে আক্রমণ করে বসেছে। তার রাজ্য থেকে কয়েকটি খরগোশ পাকড়াও করে চম্পটও দিয়েছে তারা। এ যে নিদারুণ বেহাল দশা! রাজ্যের বড় বড় হেকিম-কবিরাজ আসে আর যায়। কিন্তু বাঘরাজের নাক হতে নাছোড়বান্দা সর্দি মোটেই যায় না। ওষুধপথ্য-বিধান সবই বৃথা।

একদিন সুদূর ব্যাঙরাজ্য থেকে একটি বুড়ো ব্যাঙ এলো বাঘরাজের চিকিৎসা করাতে। সে নাকি ব্যাঙরাজ্যের নামজাদা কবিরাজ। সর্দি বিশেষজ্ঞও সে। তার বিধানমতে চলে বলেই ব্যাঙরাজ্যে কারও কখনো সর্দি লাগে না। ব্যাঙ-কবিরাজ বাঘরাজের নাক-মুখ টিপে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কিছু পথ্য দিল। কিন্তু একি সর্বনাশ! পথ্য খেয়ে বাঘরাজের সর্দি আরও বেড়ে গেল। নাক দিয়ে তখন দ্বিগুণ তালে ঝরনা ঝরতে লাগল। ব্যাঙ-কবিরাজ থতমত খেয়ে গেল। তবে সে ধৈর্য হারাল না। বাঘরাজের নাকের পানি বন্ধ করতে এবার সে নতুন একটি টোটকা প্রয়োগের সিদ্ধান্ত নিল।

তুলতুলে শিমুল তুলায় সরিষার তেল মাখিয়ে বাঘরাজের দুই নাকের ছিদ্রে গুঁজে দেওয়া হলো। কিছুক্ষণ পর আসমান-জমিন কাঁপানো গুড়ুম আওয়াজ! রাজ্যের সব পশুপাখি আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে লাগল। বাঘরাজের সেকি বিধ্বংসী হাঁচি! ব্যাঙ-কবিরাজের ওপর সে ভীষণ ক্ষেপে গেল। তাকে পাকড়াও করার আদেশও দেওয়া হলো। কিন্তু ব্যাঙ-কবিরাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাঘরাজের হাঁচির দাপটে এক মাইল দূরে একটি শালগাছের গুঁড়িতে আছড়ে পড়েছে সে। আরেকটু হলেই তার মোটা পেটটি ফটাস করে ফেটে যেত।

বাঘরাজের সৈন্যরা ব্যাঙ-কবিরাজকে ধরে এনে সুচালো কাঁটাযুক্ত মান্দার গাছে বেঁধে ফেলল। ব্যাঙ-কবিরাজ ব্যথায় চিৎকার করছে। বাঘরাজ তখন রাগে গর্জন করে উঠল। তার দেহখানা বিছানায় শোয়ানো থাকলেও বলিষ্ঠ গলার গর্জন বিন্দুমাত্রও শোয়ানো ছিল না। বাজখাঁই গলায় বাঘরাজ বলল, ‘হে ব্যাঙ-কবিরাজ, তুই যদি আমার সর্দি সারাতে না পারিস, মন্দার গাছের কাঁটার খোঁচায় তোর মোটা পেটটি ফটাস করে ফাটিয়ে ফেলব।’

ব্যাঙ-কবিরাজ তখন মহাচিন্তায় পড়ে গেল। অনেক ভেবেচিন্তে অবশেষে সে এবার মুখ খুলল, ‘আচ্ছা মহারাজ, যেদিন প্রথম সর্দি শুরু হয়েছে, সেদিন আপনি কী খেয়েছিলেন?’

বাঘরাজ হেসে উঠল, ‘হা! হা! এ আবার কী কথা! আচ্ছা, বলছি। সেদিন আমরা একটি নধর ষাঁড় শিকার পেয়েছিলাম। আহা! কী স্বাদ! সেদিন এত পরিমাণ মাংস খেয়েছিলাম যে আমার পেট ফুলে ঢোল হয়ে গিয়েছিল! সেই রাতেই আমার সর্দি শুরু।’

ব্যাঙ-কবিরাজ এবার জানতে চাইল, ‘মহারাজ, সর্দি লাগার পরও কি গরুর মাংস খেয়েছেন?’

বাঘরাজের সোজাসাপ্টা জবাব, ‘হ্যাঁ, খেয়েছি। প্রতিদিন খেয়েছি। সৈন্যরা গরু শিকার করে এনেছে যে।’

ব‍্যাঙ-কবিরাজ এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, ‘মহারাজ, আমি রোগ ধরে ফেলেছি। গরুর মাংসে আপনার অ্যালার্জি আছে। এই মাংস থেকেই সর্দি শুরু। গরুর মাংস খাওয়া বাদ দেন। আপনার সর্দিও বাদ হয়ে যাবে।’

ব্যাঙ-কবিরাজের বিধানমতে বাঘরাজ আর কখনোই গরুর মাংস খায়নি। আরে, বাহ! দুদিনেই তার সর্দি নাই হয়ে গেল! বাঘরাজ এবার মহাখুশি। ব্যাঙ-কবিরাজকে রাজচিকিৎসক হিসেবে নিযুক্ত করা হলো। মহারাজের রোগমুক্তির আনন্দে পুরো রাজ্য আনন্দে মেতে উঠল।

বাঘরাজসর্দিএলাহিগল্পমহাশক্তিশালীহিংস্রকাবুগুড়ুমরাজকার্যব্যাঙরাজ্যপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র