Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

অতিপ্রাকৃত

গোরখোদক

বিশ্বজিৎ দাস
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬
গোরখোদক

আঁকা : অনন্যা বিশ্বাস

লাশ নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সেলিম আমার ছোটবেলার বন্ধু। আমার সঙ্গে যোগাযোগ ছিল না প্রায় ২০ বছর। কয়েক দিন আগে আমাদের স্কুলবন্ধুরা গেট টুগেদারের আয়োজন করেছিল। সেখানেই সেলিমের সঙ্গে আবার দেখা। বেশ মোটা হয়ে গেছে। মাথায় টাক। চোখে-মুখে বয়স আর দারিদ্র্যের ছাপ। অনেকক্ষণ দুজনে মিলে গল্প করেছিলাম সেদিন।

আজ সকালেই ফোন করেছিল সোমা— ওর স্ত্রী। ‘ভাই, আপনি তাড়াতাড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।’ কাঁদতে কাঁদতে বলেছিল সে।

‘কেন! কী হয়েছে?’ জানতে চেয়েছিলাম।

‘আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে। সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে দোকানে যাচ্ছিল। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে।’

হাসপাতালে যখন পৌঁছালাম, ততক্ষণে সব শেষ। বন্ধুর সঙ্গে শেষ দেখা হলো না।

‘ভাই, আপনি এখনই চলে যাবেন না, প্লিজ। অন্তত দাফন করা পর্যন্ত থাকুন।’ অশ্রুভেজা চোখে বলল সোমা।

অগত্যা থাকতে হলো। সেলিমকে নিয়ে ওর বাড়িতে পৌঁছাতে রাত হয়ে গেল। ও যেখানে বাড়ি করেছে, সেখানে আর কোনো বাড়ি নেই। কয়েকজন মহিলা ভিড় করে দাঁড়িয়েছিল। বাড়ির উঠোনে লাশ নামিয়ে মাথার কাছে আগরবাতি ধরিয়ে দেওয়া হলো।

‘লাশ কখন দাফন করবেন?’ বয়স্ক একজন চাচা আমার কাছে জানতে চাইলেন।

‘ওর মামা-চাচাকে খবর দেওয়া হয়েছে। ওরা এলেই লাশ দাফন করা হবে।’

‘বলছিলাম কী, কবর খোঁড়ার ব্যবস্থা কি হয়েছে বাবা?’

মাথা নাড়লাম।

‘সে ব্যবস্থা সকালেই করব।’

‘সকালে কি কবরখোদককে পাবে? আশপাশের গ্রামগুলোর মধ্যে কবরখোদক ওই একজনই। আমাদের গ্রামের কবরস্থানের খোদক। রাতেই গিয়ে তাকে বলে আসো। তাহলে সকাল সকাল কবর খুঁড়ে রাখবে।’

দ্বিধায় পড়ে গেলাম।

‘কালু, এই ভাইয়াকে কবরস্থানে নিয়ে যা তো। কবরখোদককে আমার কথা বলবি। সকাল সকাল যেন একটা কবর খুঁড়ে রাখে।’

কালুকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বের হতেই টের পেলাম, রাস্তায় বেশ অন্ধকার।

বেশ কিছুক্ষণ হাঁটলাম। টের পেলাম, গোটা গ্রামটা নীরব। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ থেমে দাঁড়াল কালু। ‘ওই যে কবরস্থান। ভেতরেই গোরখোদক থাকে। আপনে যান। আমার কাজ আছে।’

দ্রুতই অন্ধকারে মিলিয়ে গেল কালু।

এ সময় ঝমঝম করে বৃষ্টি নামল। আশপাশে কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই। বাধ্য হয়ে ঢুকে পড়লাম কবরস্থানে।  আকাশ চমকালো। সেই আলোয় অনেকদূরে একটা ঘর দেখতে পেলাম। ছুটলাম। ভিজে চুপচুপে হয়ে ঘরের বারান্দায় দাঁড়ালাম। মোবাইল বের করলাম। চার্জ শেষ।

‘আপনি কি কাউকে খুঁজছেন?’ কানের কাছে বলল কেউ।

ফ্যাসফ্যাসে গলায়।

ভয়ংকরভাবে চমকে উঠলাম।

‘কে! কে!!’ অস্ফুটে বললাম।

‘স্যার, আমি কালাম। এখানকার গোরখোদক।’

‘ওহ! আপনাকেই তো খুঁজছি।’ হাঁপ ছেড়ে বাঁচলাম।

‘ক্যান? কবর খুঁড়তে হইব নাকি? রাতে আমি কবর খুঁড়ি না।’

‘দিনে খুঁড়লেই হবে। আমার ছোটবেলার বন্ধু মারা গেছে। একটু আগে লাশ নিয়ে পৌঁছেছি। সবাই বলল, সকালে আপনাকে নাও পাওয়া যেতে পারে। তাই রাতেই কবর খোঁড়ার কথা বলতে এসেছি।’ হড়বড় করে বললাম।

‘কখন কবর দিতে নিয়ে আসবেন?’

‘দুপুরের নামাজের পর। আত্মীয়স্বজন সবাই এখনো আসেনি।’

‘সন্ধ্যা পার হবে না তো? বছর দুয়েক আগের ঘটনা। দুপুরবেলা দক্ষিণপাড়া থেকে দুজন লোক এলো। বলল, একটা কবর খুঁড়তে হবে। বিদেশ থেকে একটা লাশ আসবে। তার গ্রামের বাড়ি এখানেই। সন্ধ্যার মধ্যে লাশ চলে আসবে। লোক দুজন আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে চলে গেল। কবর খুঁড়ে অপেক্ষা করতে লাগলাম। কেউ লাশ নিয়ে এলো না। সন্ধ্যার আগে লোক দুজন আবার এলো। বলল, লাশ বিমানবন্দর থেকে খালাস হতে সময় লেগেছে। লাশ নিয়ে আসছে। সকালে এসে পৌঁছাবে।

কবর এভাবে খুঁড়ে ফেলে রাখা যাবে না। কাউকে পাহারায় থাকতে হবে। বললাম।

লোক দুজন আমাকে আরও কিছু টাকা দিল। বলল, ভাই কষ্ট করে আপনিই থাকেন।

আমি বাড়ি থেকে সন্ধ্যার মধ্যে ভাত খেয়ে আবার কবরস্থানে চলে এলাম। উদ্দেশ্য, কবর পাহারা দেওয়া।  খোঁড়া কবর থেকে একটু দূরে বড় একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসলাম।

দেখতে দেখতে চোখ বুজে এলো।

হঠাৎ ঘুম ভেঙে গেল।  চারদিকে অন্ধকার! হঠাৎ আলো চোখে পড়ল। আমি যেখানে বসেছিলাম, সেখান থেকে একটু দূরে একটা বেলগাছ আছে। সেই গাছ থেকে ধুপধাপ করে আগুনের গোলা পড়তে শুরু করল। প্রচণ্ড ভয় পেলাম। আতঙ্কে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইল।

আগুনের গোলাগুলো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল আমার দিকে। পা দুটো সিসার মতো ভারী হয়ে গেছে। জ্ঞান হারালাম আমি।”

গল্প বলা থামাল গোরখোদক কালাম।

‘তারপর? তারপর কী হলো?’ জানতে চাইলাম।

কোনো জবাব এলো না।

আমাকে চমকে দিয়ে আমার গায়ে টর্চের আলো ফেলল কেউ।

‘কে ওখানে?’ বাজখাঁই গলায় বলল কেউ, ‘আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। এলাকায় নতুন নাকি? এই গ্রামের পাহারাদার। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সারা রাত যাওয়া-আসা করি। মাঝেমধ্যে কবরস্থানেও ঢুঁ মারি। তা কার সঙ্গে কথা বলছিলেন?’

‘গোরখোদক কালামের সঙ্গে। ওকে বন্ধুর জন্য একটা কবর খোঁড়ার কথা বলতে গিয়েছিলাম।’

‘ ওই কবরস্থানের খোদকের নাম আবুল। সে সন্ধ্যা হলেই বাড়ি চলে যায়।’

‘তাহলে... কালাম?’

কালাম ওখানকার গোরখোদক ছিল। বছর দুয়েক আগে একটা কবর খুঁড়ে পাহারা দেওয়ার সময় বজ্রপাতে মারা গেছে।’

 

অতিপ্রাকৃতগোরখোদক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী