লাশ নিয়ে ফিরতে ফিরতে
রাত হয়ে গেল। সেলিম আমার ছোটবেলার বন্ধু। আমার সঙ্গে যোগাযোগ ছিল না প্রায় ২০ বছর।
কয়েক দিন আগে আমাদের স্কুলবন্ধুরা গেট টুগেদারের আয়োজন করেছিল। সেখানেই সেলিমের সঙ্গে
আবার দেখা। বেশ মোটা হয়ে গেছে। মাথায় টাক। চোখে-মুখে বয়স আর দারিদ্র্যের ছাপ। অনেকক্ষণ
দুজনে মিলে গল্প করেছিলাম সেদিন।
আজ সকালেই ফোন করেছিল
সোমা— ওর স্ত্রী। ‘ভাই, আপনি তাড়াতাড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।’ কাঁদতে কাঁদতে
বলেছিল সে।
‘কেন! কী হয়েছে?’ জানতে
চেয়েছিলাম।
‘আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট
করেছে। সকাল...