Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

ঋত্বিক ঘটকের বউ

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:২৪
ঋত্বিক ঘটকের বউ

১৯৫৫ সালের বৈশাখ মাস এলো পৃথিবীতে। দুজন স্থির করলেন বিয়ে করবেন। পলকেই চার হাত এক হয়ে গেল

একুশ বছরের দাম্পত্য জীবনের পেছনের পৃষ্ঠা ওল্টাতে গিয়ে সুরমা ঘটক লিখেছেন, ‘একটা ভিড়ের দৃশ্যে সমীরণ দত্তের অনুরোধে একটুখানি অভিনয় করে দিয়ে আসি। রোগা, লম্বা চেহারার মানুষটি আমাকে ধন্যবাদ জ্ঞাপন করতে আসেন।’ সেই সামান্য একটু দেখা থেকেই রোগা আর লম্বা মানুষ ঋত্বিক ঘটকের সঙ্গে তার ঘনিষ্ঠতার শুরু। শিলং পাহাড়ের বাসিন্দা মেয়েটিকে ভালোবেসে ফেলেছিলেন এক অস্থির প্রাণ মানুষ ঋত্বিক ঘটক।

সুরমা পাহাড় থেকে এসে কলকাতায় পা রেখেছিলেন এমএ পড়ার জন্য। থাকতেন মামার বাড়িতে। ঘটনাচক্রে তাকেই পড়ানোর দায়িত্ব পেলেন ঋত্বিক ঘটক। পড়াতে গিয়ে কোনোদিন সুরমাকে উপহার দিতেন মার্কস, লেনিন আর প্লেখানভের বই। ‘বিসর্জন’ নাটকের মহড়া চলছে কলেজে। অপর্ণার চরিত্রে অভিনয় করবেন সুরমা। সেখানেও গিয়ে দেখতে পেলেন সেই রোগা, লম্বা মানুষটির ছায়া। তখন বসন্তকাল ছিল কি না, জানা যায় না। কিন্তু সুরমা নামের মেয়েটি প্রেমে পড়েছিলেন একরোখা আর খ্যাপাটে মানুষটির। ওই সময়ে সুরমা কখনো নিজেই চলে যেতেন ঋত্বিক ঘটকের কলকাতার ভাড়া বাড়িতে। সেখান থেকে বের হয়ে কলকাতা শহরের নানা পথ ধরে একসঙ্গে হাঁটতেন। ঋত্বিক তাকে গল্প শোনাতেন হাওর অঞ্চলের। স্মৃতির পৃষ্ঠা উল্টে বলতেন ময়মনসিংহ আর রাজশাহীর কথা। ওই সময়েই ভালোবাসার প্রথম নিবেদনে ঋত্বিক তাকে বলেছিলেন, ‘লক্ষ্মী, আমি তোমার জন্য সব করব।’

প্রথম প্রেমের চিঠিতে ঋত্বিক ঘটক লিখেছিলেন, ‘একটা মাসিক আয়ের সংস্থান করা প্রথম কর্তব্য। নইলে জীবনে স্নিগ্ধতা আসবে না।’ আবার কোনো চিঠিতে ছড়িয়ে পড়েছিল তার আত্মজিজ্ঞাসা, ‘আমাকে অ্যাট অল কোনো মেয়ের ভালো লাগে কী করে?’

১৯৫৫ সালের বৈশাখ মাস এলো পৃথিবীতে। দুজন স্থির করলেন বিয়ে করবেন। পলকেই চার হাত এক হয়ে গেল। ঠিক ওই সময়েই মুম্বাইয়ে চাকরি চূড়ান্ত হওয়ার খবর পান ঋত্বিক ঘটক। কিন্তু ঝড়ের বাড়ির দরজায় যার ঠিকানা লেখা, তার কি দশটা-পাঁচটা চাকরি করা চলে? পরিচালক বিমল রায়ের ‘মধুমতী’ আর ঋষীকেশ মুখোপাধ্যায়ের ‘মুসাফির’ সিনেমার চিত্রনাট্য লিখতে লিখতেই স্ত্রীকে চিঠিতে জানালেন, দশটা-পাঁচটা অফিসে গিয়ে বসে থাকতে হবে... দাঁতে দাঁত চেপে শুধু পয়সার জন্য এখন চেষ্টা করা। দেখ লক্ষ্মী, এ জীবন আমাদের নয়। এসব ছেড়ে দেব... এ হবে না।

চাকরিটা আচমকা ছেড়ে দিয়েছিলেন তিনি। ওই সময়ে টাকা জোগাড় করতে ‘পণ্ডিতমশাই’ সিনেমার জন্য একটানা সতেরো ঘণ্টা চিত্রনাট্য লিখে অজ্ঞান হয়ে যান তিনি। ভর্তি করা হয় হাসপাতালে।

উত্তমকুমার থেকে শুরু করে অনেকেই সিনেমা বানানোর জন্য অর্থ সহায়তা করতে চেয়েছিলেন। কিন্তু তখন বাড়িতে বসে রেকর্ডে একের পর এক গান শুনে চলেছেন ঋত্বিক ঘটক। কখনো আব্বাসউদ্দীন, কখনো শচীনকর্তা অথবা রবীন্দ্রসংগীত; সঙ্গে একনিষ্ঠ সহচর সুরা। কোনো কাজেই মনোযোগ নেই তার। অস্থির ভাবনার ঘূর্ণী মনের মধ্যে পাড় ভাঙছে শুধু।

‘রাস্তায় ঋত্বিক বাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুখে গোঁজা একটা টাকার নোট।’

উদ্‌ভ্রান্তভাবে ছুটে এসে দুই তরুণ তাকে খবরটা জানিয়েছিল। কলেজের শেষ ক্লাস সেদিন সুরমার। পাগলের মতো ছুটে গিয়েছিলেন স্বামীকে খুঁজতে।

১৯৬৯ সাল। ভারত সরকার ঋত্বিক ঘটককে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করল। মদ্যপানের মাত্রা বেড়ে গেল আরও। শেষ পর্যন্ত ঝড়ের সঙ্গে আর পেরে উঠলেন না সুরমা। ঘর ভাঙল। পথ আলাদা হয়ে গেল দুজনের। ১৯৭১ সালের ১ জানুয়ারি ভাঙন দুজনকে নিয়ে গেল শেষের পথে। একটি স্কুলে চাকরি নিয়ে সাঁইথিয়া চলে গেলেন সুরমা ঘটক। সঙ্গে তিন সন্তান।
দুজন মানুষের গল্প সেখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু তখনো কিছুটা বাকি ছিল। মুম্বাই থেকে লেখা ঋত্বিক ঘটকের চিঠি পেলেন সুরমা। সেখানে লেখা, ‘আসছি। চার-পাঁচ দিন জ্বালাব। শান্তিনিকেতনেই থাকব। একবার করে এসে দেখে যাব। তারপর পালাব চিরকালের মতো। দেখি, পারি কি না।’

সত্যিই পালিয়ে গিয়েছিলেন। তার জন্য অপেক্ষা করেছিল মৃত্যু। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় মারা যান বাংলা চলচ্চিত্রের এই প্রবাদপুরুষ।

ঋত্বিক ঘটকবউকলকাতাকলকাতায়পাহাড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন