‘যুক্তি তক্কো
আর গপ্পো’র শেষদিকে একটা দৃশ্য— যেখানে ঋত্বিক ঘটক আর অভিনয় করছেন না— তিনি ফ্রেমের
ভেতরেই ঢুকে পড়েছেন, নিজের নির্মাণের ভেতরে নিজেই একটা চরিত্র হয়ে— নীলকণ্ঠ বাগচী,
মাতাল, ভাঙা, ক্ষয়প্রাপ্ত বুদ্ধিজীবী— চরিত্রটির ভেতর দিয়ে ঘটক নিজের জীবনের ব্যবচ্ছেদ
করছেন, আর ক্যামেরা তা রেকর্ড করছে, কোনো রক্ষা নেই, কোনো আত্মপ্রতারণাও নেই, তিনি
বোতল ঠোঁটে তুলে বলছেন, এটা অমৃত। তারপর বন থেকে বেরিয়ে আসছেন ভোরের আলোয়, ছেলেকে
দেখবেন বলে— আর ঠিক তখনই পুলিশের গুলি এসে তাকে ফেলে দিচ্ছে। মৃত্যুর মুখে পড়েও...