স্বাস্থ্য টিপস
ডেঙ্গু বাড়ছে— সতর্ক হোন

গ্রাফিকস: আগামীর সময়
আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা যায় বর্ষা মৌসুমে এবং বর্ষার শেষে। বৃষ্টির পানিতে জমে থাকা জলাধারগুলো এডিস মশা জন্মানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ সময় ধরে উষ্ণ সময়কাল এবং অপরিকল্পিত নগরায়ণের জন্য ডেঙ্গু এখন কোনো বিশেষ মাস বা মৌসুমের রোগ নয়; বরং সারা বছরের রোগ হিসেবে আবির্ভূত হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ
ডেঙ্গু মোকাবিলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রাদুর্ভাব সময়ে হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হয়। রোগী দেরি করে আসে। ফলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি নজরদারি, আগাম সতর্কতা ব্যবস্থা, গুরুতর রোগীর জন্য আইসিইউ সুবিধার সীমাবদ্ধতা রয়েছে। মশা নিয়ন্ত্রণে রয়েছে নানা সমস্যা। ফগিং কার্যক্রম অনিয়মিত, একই কীটনাশকে দ্রুত মশার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়া, জমে থাকা পানির উৎস যথাযথভাবে সরিয়ে না ফেলা মশা নিয়ন্ত্রণের অন্যতম বাধা।
করণীয়
- সারা বছর মশার বিস্তারের ওপর নজরদারি, লার্ভার উৎস ধ্বংস করতে হবে
- কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা
- জনসাধারণের সচেতনতা, বাড়ির আশপাশে জমে থাকা পানি নিষ্কাশন করা
- নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
- মশা নিয়ন্ত্রণ কর্মসূচি পালন
- সঠিক নগর পরিকল্পনা এবং এর ব্যবস্থাপনা
লেখক : অধ্যাপক, শিশু বিভাগ, আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর।



