Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

দক্ষতা বৃদ্ধি

তরুণদের জীবন বদলে দিচ্ছে অনলাইন ক্যারিয়ার

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩০
তরুণদের জীবন বদলে দিচ্ছে অনলাইন ক্যারিয়ার

ফাহিম, মারিয়া ও হাসনাইনের মতো তরুণদের দক্ষতা অর্জন সহজ করেছে গ্রামীণফোন একাডেমি। ছবি: ইমরানুর রহমান

সঠিক প্রশিক্ষণ পেলে কীভাবে একজন তরুণ বৈশ্বিক কর্মবাজারে জায়গা করে নিতে পারেন, তা নিয়ে লিখেছেন ইমরানুর রহমান

বাংলাদেশের কর্মসংস্থান বাজার বেশ চ্যালেঞ্জিং। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেড়েছে। তবু কার্যকরভাবে এআই ব্যবহারের জন্য প্রয়োজনীয় মৌলিক ডিজিটাল দক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে ৮৪ শতাংশ তরুণের। ফলে শিক্ষার পাশাপাশি সামঞ্জস্যপূর্ণ ব্যবহারিক দক্ষতা অর্জন এখন সময়ের প্রয়োজন। সেই চাহিদা মেটাতে টেলকো কোম্পানি গ্রামীণফোন নিয়ে এসেছে লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি। এখানে বিনামূল্যে অর্ধশতাধিক কোর্স শেখার সুযোগ রয়েছে।

কী কী শেখা যাবে: এই একাডেমির কোর্সগুলো মূলত প্রযুক্তিগত দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি, ফ্রিল্যান্সিং এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষতা তৈরিতে গুরুত্ব দেয়। এখানে ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সিং এবং ওয়ার্ডপ্রেসের মতো বিভিন্ন বিষয়ে শেখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ক্যারিয়ার রেডিনেসের অংশ হিসেবে প্রফেশনাল কমিউনিকেশন, প্রেজেন্টেশন, পার্সোনাল ব্র্যান্ডিং এবং লিংকডইন অপ্টিমাইজেশনের মতো দক্ষতা ও করপোরেট কমিউনিকেশনসহ বিভিন্ন সফট স্কিল তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। পরিবর্তনশীল কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল, ফ্রিল্যান্সিং ও ফিউচার-রেডি স্কিলসের জন্য সুনির্দিষ্ট লার্নিং পাথওয়ে রয়েছে, যা চাকরি ও অনলাইন কর্মবাজার— উভয় ক্ষেত্রেই তরুণদের প্রস্তুত করতে সহায়তা করছে গ্রামীণফোন একাডেমি।

এই একাডেমির বিভিন্ন কোর্স ও লার্নিং পাথওয়ের মাধ্যমে শিক্ষার্থীরা প্রফেশনাল কমিউনিকেশন, পার্সোনাল ব্র্যান্ডিং, লিংকডইন অপ্টিমাইজেশন, প্রেজেন্টেশন স্কিলস, এক্সেল, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ, ফিগমা, ক্যাপকাট, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল অ্যাকাউন্টিং, উদীয়মান এআই প্রযুক্তি ইত্যাদি বিষয়েও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

আছে মেন্টরশিপ: একাডেমিটির কার্যক্রম শুধু গতানুগতিক অনলাইন কোর্সের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যারিয়ার গাইডেন্স, করপোরেট গ্রুমিং, মেন্টরশিপ ও কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমেও শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে।

বাধা পেরিয়ে: সাভারের গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আবু আশরাফ ধার করে কেনা একটি ল্যাপটপ এবং গ্রামীণফোন একাডেমির ফ্রিল্যান্সিং ওয়ার্ডপ্রেস কোর্সের মাধ্যমে বিনামূল্যে ছয় মাসের প্রশিক্ষণ, বাস্তবধর্মী অ্যাসাইনমেন্ট এবং অভিজ্ঞ মেন্টরদের সুনির্দিষ্ট সহায়তা পেয়েছেন। তিনি জানালেন, এই অভিজ্ঞতা তার দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাকে আত্মবিশ্বাসী করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম কাজের সন্ধান পাওয়ার পর বছর না ঘুরতেই তার আয় পৌঁছেছে লাখ টাকার কাছাকাছি। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এই তরুণ এখন নিজের ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যাচ্ছেন।

এমন উদাহরণ আরও আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করা আলী হাসনাইন মাওলা চৌধুরীর জীবনেও এসেছে নতুন মোড়। গ্রামীণফোন একাডেমির বুটক্যাম্পে যুক্ত হয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট ও এআইয়ের ব্যবহারিক প্রয়োগ শিখেছেন তিনি। ছাত্রাবস্থাতেই প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা হাসনাইন এখন কানাডার একটি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে রিমোট কাজ করছেন। তার মাসিক আয় ছাড়িয়েছে লাখ টাকা।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভালো রেজাল্ট করার পরও কর্মক্ষেত্রের জন্য নিজের প্রস্তুতিতে কিছু ঘাটতি অনুভব করছিলেন মারিয়া নাওয়ার। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে বড় ব্যবধানটি তিনি উপলব্ধি করছিলেন; কিন্তু কোথায় ঘাটতি, তা নির্দিষ্টভাবে বুঝতে পারছিলেন না। পরে গ্রামীণফোন একাডেমির সঙ্গে যুক্ত হয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও সফট স্কিল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এতে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি এআই ও প্রেজেন্টেশন দক্ষতা কাজে লাগানোর সুযোগ পেয়েছেন মারিয়া। বর্তমানে একটি জার্মান কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন তিনি।

উদ্যোগের উদ্দেশ্য: গ্রামীণফোন একাডেমির প্রধান ফারহানা হোসেন শাম্মু বললেন,

‘প্রান্তিক জনগোষ্ঠী ধীরে ধীরে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হচ্ছেন। এই যাত্রায় অনেকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। আমরা যদি তাদের স্কিল ডেভেলপমেন্ট শেখাতে পারি, তাহলে তারা নিজেদের ক্যারিয়ারে চমৎকার কিছু অর্জন করতে পারবেন।’

যেভাবে আবেদন: আগ্রহীরা গ্রামীণফোন একাডেমির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে কোর্সে যুক্ত হতে পারবেন। এসব কোর্সে অংশ নিতে আলাদাভাবে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।

কর্মবাজারপ্রশিক্ষণকর্মসংস্থানগ্রামীণফোনলার্নিং প্ল্যাটফর্মএআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার