Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

পরামর্শ

পেশাদারিত্বের সঙ্গে ভুল সামলাবেন যেভাবে

মাহজাবীন ফেরদৌস স্বর্ণা
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩০
পেশাদারিত্বের সঙ্গে ভুল সামলাবেন যেভাবে

মাহজাবীন ফেরদৌস স্বর্ণা

কর্মজীবনের ভুলভ্রান্তি সামলে ওঠার পরামর্শ দিলেন দি ইওরস ট্রুলি সোশ্যাল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মাহজাবীন ফেরদৌস স্বর্ণা

কর্মক্ষেত্রে ভুল হওয়ার পর প্রথম ও প্রধান কাজ হলো আতঙ্কিত না হয়ে আবেগ নিয়ন্ত্রণ করা। ভুল আবিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে ভেঙে পড়েন; দোষ অন্যের ওপর চাপানোর কিংবা বিষয়টি গোপন করার চেষ্টা করেন। এগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পেশাদারিত্বের প্রথম শর্তই হলো শান্ত থাকা। নিজেকে কিছুটা সময় দিন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন ভুলটি ঠিক কোথায় হয়েছে এবং এর প্রভাব কতদূর পড়তে পারে। ভুল লুকিয়ে রাখার চেষ্টা বা অস্বীকার করা কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় ক্ষতি করে। তাই নিজেকে সামলে নিয়ে আত্মপক্ষ সমর্থনের বদলে সমস্যার ভেতরে প্রবেশের মানসিকতা তৈরিই বুদ্ধিমানের কাজ।

দ্বিতীয় পদক্ষেপটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। যদি বুঝতে পারেন ভুলটি আপনার মাধ্যমেই হয়েছে, তবে সময়ক্ষেপণ না করে দ্রুত নিজের সুপারভাইজর বা সংশ্লিষ্ট টিমকে জানান। ভুল স্বীকার করার সময় সততা ও স্পষ্টতা বজায় রাখুন। কোনো ধরনের অযৌক্তিক অজুহাত না দেখিয়ে সোজাসুজি বলুন, ‘আমার একটি ভুল হয়েছে এবং আমি তা ঠিক করতে কাজ করছি।’ এমন দায়িত্বশীল আচরণ আপনার ওপর ঊর্ধ্বতন বা সহকর্মীদের আস্থা বজায় রাখতে সাহায্য করবে।

ভুল হওয়ার পর প্রথম ও প্রধান কাজ হলো আতঙ্কিত না হয়ে আবেগ নিয়ন্ত্রণ করা

ভুল স্বীকার করার সঙ্গে সঙ্গেই তৃতীয় ধাপে আপনাকে দিতে হবে একটি কার্যকর সমাধানের পরিকল্পনা। শুধু ‘আমার ভুল হয়েছে’ বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বরং ভুল জানানোর সময় বা তার ঠিক পরপরই নিশ্চিত করুন, সেটি শুধরে নেওয়ার মতো কোনো উপায় আপনার কাছে রয়েছে। আপনি যখন ভুলের পাশাপাশি সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হবেন, তখন কর্তৃপক্ষ শুধু আপনার ভুলের দিকেই নয়, বরং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতার দিকেও মনোযোগ দেবে।

পরবর্তী ধাপে প্রয়োজন ভুল থেকে শিক্ষা নেওয়া এবং একই ধরনের ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই ব্যবস্থা করা। যে ভুলের কারণে আপনার ওপর চাপ তৈরি হলো, তার মূল কারণ অনুসন্ধান করুন। প্রক্রিয়াগত কোনো ভুল, সময়ের সংকট নাকি মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছিল তা চিহ্নিত করুন। এরপর কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনুন। প্রয়োজনে নিজের টু-ডু লিস্ট, চেকলিস্ট বা কাজের সময়সূচি পরিমার্জন করুন।

পরামর্শপেশাদারিত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের