Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বিজেপি ও কংগ্রেস নেতাদের বাড়িতে সত্যিই কি শেখ হাসিনা গেছেন

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:৪৪
বিজেপি ও কংগ্রেস নেতাদের বাড়িতে সত্যিই কি শেখ হাসিনা গেছেন

ছবি: আগামীর সময়

ভারতের বিধানসভা নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে কয়েকটি ভাইরাল ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবিতে দাবি করা হচ্ছে-বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে তার বাড়ি ও অফিসে গিয়েছেন। পাশাপাশি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে তার সাম্প্রতিক সফরের দাবিও করা হচ্ছে।

তবে অনুসন্ধানে এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং যাচাই করে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো হয় সম্পাদিত, নয়তো পুরোনো ঘটনার সঙ্গে ভিন্নভাবে যুক্ত করা হয়েছে।


শুভেন্দু অধিকারীর বাড়িতে শেখ হাসিনা?


শুভেন্দু অধিকারীর বাড়িতে শেখ হাসিনার উপস্থিতির দাবিতে ছড়ানো ছবিটি বিশ্লেষণে দেখা যায়, এর সঙ্গে ত্রিপুরার বিজেপি নেতা বিপ্লব কুমার দেবের ফেসবুক পেজে ২০২৪ সালের ৩০ জুন প্রকাশিত একটি ছবির ঘনিষ্ঠ মিল রয়েছে। ওই ছবিতে বিপ্লব দেব নিজেই উল্লেখ করেন, এটি কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাতের মুহূর্ত। ভাইরাল ছবিতে একই ব্যাকগ্রাউন্ড, ভঙ্গি ও উপাদান থাকলেও শেখ হাসিনার উপস্থিতি ডিজিটালভাবে সংযোজন করা হয়েছে।


শুভেন্দু অধিকারীর অফিসে সাক্ষাতের দাবি

একইভাবে, শুভেন্দু অধিকারীর অফিসে শেখ হাসিনার উপস্থিতির দাবিতে প্রচারিত আরেকটি ছবিরও কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ-এর ২০২০ সালের একটি ফটোস্টোরি থেকে মূল ছবিটি শনাক্ত করা যায়। সেখানে ২০১৬ সালের একটি রাজনৈতিক মুহূর্তের ছবি ব্যবহার করা হয়েছে, যা পরবর্তীতে সম্পাদনা করে শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়েছে।


রাহুল গান্ধীর বাড়িতে শেখ হাসিনা?

অন্যদিকে, রাহুল গান্ধীর বাড়িতে শেখ হাসিনার যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক নয়। বিডিনিউজে ২০১৭ সালের ৯ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই দিন নয়াদিল্লিতে রাষ্ট্রপতির ভবনে শেখ হাসিনা কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় উপস্থিত ছিলেন মনমোহন সিং ও রাহুল গান্ধী। অর্থাৎ, ছবিটি একটি পুরোনো ও ভিন্ন প্রেক্ষাপটের।



সব মিলিয়ে, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিগুলো বিভ্রান্তিকর। এর মধ্যে দুটি ছবি সম্পাদিত এবং একটি ছবি পুরোনো ঘটনার হলেও নতুন দাবিতে ছড়ানো হয়েছে।

বাংলাদেশক্ষমতাচ্যুতশুভেন্দুরাহুল গান্ধীবিপ্লব কুমারশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে