Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শেখ হাসিনার পক্ষে রিকশাচালকদের স্লোগানের দাবিটি কি সত্যি

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ২২:১১
শেখ হাসিনার পক্ষে রিকশাচালকদের স্লোগানের দাবিটি  কি সত্যি

ছবি: আগামীর সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ও ভালোবাসায় রিকশাচালকরা জেগে উঠেছে—এমন দাবি করে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ১১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান -এর অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওর দৃশ্যটি মূলত ২০২৪ সালের ৩ আগস্টের, যখন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রিকশাচালকসহ হাজারো মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন।

গুজবের উৎস ও পোস্টের বিবরণ

ফেসবুকের একটি পেজ থেকে গত ১২ জুন ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়— ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য রিক্সা শ্রমিক ভাইরা জেগে উঠেছে, তাদের জন্য সবাই সহযোগিতা কামনা করছি’। ভিডিওতে রিকশাচালকদের সুর করে বলতে শোনা যায়, ‘জেগেছে রে জেগেছে, রিকশাওয়ালা জেগেছে।’

তবে কৌতূহলজনক বিষয় হলো, ওই ১১ সেকেন্ডের ভিডিওতেই শোনা যাওয়া পরবর্তী স্লোগানগুলো পোস্টের মূল দাবির সম্পূর্ণ বিপরীত। ভিডিওর বাকি অংশে রিকশাচালকদের সরাসরি বলতে শোনা যায়— ‘আমার ভাইয়ের বুকে গুলি কেন, শেখ হাসিনা জবাব দে’ এবং ‘আমার বোনের বুকে গুলি কেন, শেখ হাসিনা জবাব দে’।

এ সত্ত্বেও পোস্টটিতে জনমত বিভ্রান্ত করার চেষ্টা চালানো হয়। পোস্টে একজন মন্তব্য করেন— ‘এভাবে বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের আন্দোলন শুরু হবে আস্তে আস্তে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ পরবর্তীতে গত ১১ জুলাই অন্য একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একই ভিডিও শেয়ার করে লেখা হয়— ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রিক্সা শ্রমিক ভাইরা জেগে উঠেছে ইনশাআল্লাহ ৬৪ জেলা থেকে জেগে উঠবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

অনুসন্ধানে আসল ভিডিও ও সংবাদমাধ্যমের তথ্য

ভিডিওর কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ চালানো হলে ফেসবুকে ২০২৪ সালের ৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সন্ধান মেলে, যার সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্য হুবহু মিলে যায়। ওই মূল ভিডিওটিতে শেখ হাসিনার সমর্থনে কোনো স্লোগান ছিল না।

অধিকতর অনুসন্ধানে দীপ্ত নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩ আগস্টে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার শিরোনাম ছিল— ‘রিকশাচালকদের স্লোগানে মুখরিত শহীদ মিনার চত্বর।’ উক্ত সংবাদ ভিডিওতে দেখা যাওয়া রিকশাচালকদের পোশাক, রিকশার অবস্থান ও পারিপার্শ্বিক দৃশ্য ফেসবুকের ভিডিওটির সাথে পুরোপুরি মিলে যায়।

পূর্বের গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অভ্যুত্থানের মানুষের ঢল নামে। জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র প্রতিবেদনে ওই দিনের বর্ণনা দিয়ে লেখা হয়েছিল, ‘শহীদ মিনারের পাশে বেশ কিছু রিকশা নিয়ে অবস্থান করছেন চালকেরা। নিজের রিকশার ওপর বসেই তাঁরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।’ একইভাবে ‘জাগো নিউজ’-এর প্রতিবেদনে লেখা হয়, ‘শহীদ মিনার এলাকায় চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রিকশা থামিয়ে মিছিল করছেন রিকশাচালকরাও। এসময় রিকশাচালকরা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।’

সামগ্রিক তথ্য ও ভিডিওর উৎস বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে রিকশাচালকরা রাজপথে নেমেছে—এমন দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে শহীদ মিনারে শেখ হাসিনা সরকারবিরোধী স্লোগান দেওয়া রিকশাচালকদের একটি ভিডিওকে বিভ্রান্তিকর ক্যাপশনে আওয়ামী লীগের পক্ষে বলে চালানোর অপচেষ্টা করা হচ্ছে।

রিকশাচালকশেখ হাসিনাশহীদ মিনাররিক্সা শ্রমিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!