ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ও ভালোবাসায় রিকশাচালকরা জেগে উঠেছে—এমন দাবি করে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ১১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান -এর অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওর দৃশ্যটি মূলত ২০২৪ সালের ৩ আগস্টের, যখন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রিকশাচালকসহ হাজারো মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন।গুজবের উৎস ও পোস্টের বিবরণফেসবুকের একটি পেজ থেকে গত ১২ জুন...