Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শেখ হাসিনা কি সম্প্রতি ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:৪২
শেয়ার করুন:
শেখ হাসিনা কি সম্প্রতি ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন?

ছবি: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ মে ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘বাংলাদেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

তবে তথ্য যাচাইয়ে দেখা যায়, এই দাবির কোনো ভিত্তি নেই। দেশীয় কিংবা ভারতীয় কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যমে এ ধরনের সাম্প্রতিক সাক্ষাৎকার বা বৈঠকের খবর পাওয়া যায়নি।



অনুসন্ধানে আরও জানা যায়, ভিডিওটি মোটেই সাম্প্রতিক নয়। ‘Bangladesh Global’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির পুরোপুরি মিল রয়েছে। ভিডিওটির শিরোনাম ছিল— ‘দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় প্রধানমন্ত্রীর’।



বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায়, ওইদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গণভবনে শেখ হাসিনা বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি নির্বাচনকে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ বলে উল্লেখ করেন। যদিও নির্বাচনটি নিয়ে দেশ-বিদেশে সমালোচনা ছিল এবং বিএনপিসহ বিরোধী দলগুলো তা বয়কট করেছিল।

উল্লেখ্য, একই ভিডিও ও একই ধরনের বিভ্রান্তিকর দাবি চলতি বছরের ২৩ জানুয়ারিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। অর্থাৎ, এটি নতুন কোনো ঘটনা নয়; বরং পুরনো ভিডিওকে নতুন বলে প্রচার করা হচ্ছে।

শেখ হাসিনার ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের দাবি সঠিক নয়। ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের জানুয়ারির একটি পুরনো মতবিনিময় সভার, যা বর্তমান সময়ের ঘটনা হিসেবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে।

শেখ হাসিনাসাংবাদিকপর্যবেক্ষকনির্বাচনগণভবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম