Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

মিস ওয়ার্ল্ড শিরোপা না পেয়েই থামল নিকিতার যাত্রা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৪
মিস ওয়ার্ল্ড শিরোপা না পেয়েই থামল নিকিতার যাত্রা

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি নিকিতা পোয়ারওয়াল। ছবি: সংগৃহীত

২০২৬ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি নিকিতা পোয়ারওয়াল শিরোপা জিততে পারেননি। শীর্ষ ৪০ প্রতিযোগীর তালিকায় থেকে শেষ হয়েছে তার যাত্রা। তবে আন্তর্জাতিক এই মঞ্চে তার অংশগ্রহণ ভারতীয় সংস্কৃতি, অভিনয়, নাট্যচর্চা, পোশাক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে আলোচিত হয়েছে ব্যাপকভাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজক সংস্থা এক বার্তায় জানায়, মিস ওয়ার্ল্ডের ৭৩তম আসরে শীর্ষ ৪০-এ থেকে শেষ হয়েছে নিকিতার যাত্রা। এর মধ্য দিয়ে টানা আটটি আসরে ভারতের শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সংস্থাটি নিকিতার প্রশংসা করে জানায়, ‘নিকিতা, বিশ্বের অন্যতম বড় মঞ্চে তুমি সৌন্দর্য, দৃঢ়তা ও আন্তরিকতার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করেছ। তোমার প্রতিটি মুহূর্ত এবং দেশে ফিরিয়ে আনা প্রতিটি উচ্ছ্বাসের জন্য ধন্যবাদ। তুমি যেভাবে আমাদের প্রতিনিধিত্ব করেছ, তার জন্য ভারত সব সময় তোমাকে নিয়ে গর্বিত।’

ভিয়েতনামে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন উজ্জয়িনীতে জন্ম নেওয়া নিকিতা। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ওঠার আগে মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন নাট্যচর্চা করেছেন তিনি। মিস ওয়ার্ল্ডের পরিচিতি অনুযায়ী, ৬০টির বেশি নাট্য প্রযোজনায় অভিনয় করেছেন নিকিতা। পাশাপাশি তিনি নাট্যকার এবং ‘রংরেজ’ নামের একটি নাট্যদলের সৃজনশীল পরিচালক।

সামাজিক কর্মকাণ্ড নিয়েও বেশ সরব নিকিতা। ‘প্রজেক্ট মাটি’ নামের উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রদেশ ও ওডিশার আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচ্ছন্নতা, নিরাপদ পানীয় জল ও জীবিকার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এই উদ্যোগে। এর আওতায় বিভিন্ন পরিবারের জন্য পানির ফিল্টার ও পুষ্টিকর খাদ্যসামগ্রী সরবরাহের পাশাপাশি আদিবাসী তরুণদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুন

এয়ার শোতে গ্রিসের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের বিভিন্ন পর্বে ভারতীয় সংস্কৃতিকেও তুলে ধরেন নিকিতা। ‘বিশ্বের নৃত্য’ পর্বে মাদুরাইয়ের দেবী মীনাক্ষীর রূপ ধারণ করে ভারতীয় ধ্রুপদি ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত একটি নৃত্য পরিবেশন করেন তিনি। এ সময় পরেছিলেন বিশেষভাবে তৈরি ‘তোরানি’ পোশাক। তার এই পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তাকে ভারতের জন্য শিরোপা এনে দেওয়ার প্রত্যাশা জানিয়েছিলেন বহু দর্শক।

পোশাকের ক্ষেত্রেও আলোচনায় ছিলেন নিকিতা। এর মধ্যে একটি বিশেষ গাউন তৈরি করা হয়েছিল ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত সদস্য প্রিন্সেস ডায়ানার বিখ্যাত নীলকান্তমণির বাগদানের আংটি থেকে অনুপ্রেরণা নিয়ে। পোশাকটি তার মিস ওয়ার্ল্ডের সাজসজ্জায় রাজকীয় আবহ যোগ করে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় নিকিতার সঙ্গে ছিল ভারতের ছয়জন সাবেক মিস ওয়ার্ল্ড বিজয়ীর গৌরবময় উত্তরাধিকার। তাদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও মানুশি ছিল্লার। দেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিকিতা এর আগে বলেছিলেন, শুধু ‘ভারত’ নামে পরিচিত হওয়ার দায়িত্ব তাকে ‘ভেতরে ভেতরে প্রজাপতি ওড়ার মতো অনুভূতি’ দেয়।

বিনোদনমিস ওয়ার্ল্ড প্রতিযোগিতানিকিতা পোয়ারওয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise