২০২৬ সালের মিস ওয়ার্ল্ড
প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি নিকিতা পোয়ারওয়াল শিরোপা জিততে পারেননি। শীর্ষ ৪০
প্রতিযোগীর তালিকায় থেকে শেষ হয়েছে তার যাত্রা। তবে আন্তর্জাতিক এই মঞ্চে তার
অংশগ্রহণ ভারতীয় সংস্কৃতি, অভিনয়, নাট্যচর্চা, পোশাক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে আলোচিত
হয়েছে ব্যাপকভাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিস
ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজক সংস্থা এক বার্তায় জানায়, মিস ওয়ার্ল্ডের ৭৩তম আসরে
শীর্ষ ৪০-এ থেকে শেষ হয়েছে নিকিতার যাত্রা। এর মধ্য দিয়ে টানা আটটি আসরে ভারতের
শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখার...