Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘লেডিস অ্যান্ড লেডিস’ ভিডিওতে ‘টক্সিক’-এর নারী শক্তির ঝলক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৬:১১
‘লেডিস অ্যান্ড লেডিস’ ভিডিওতে ‘টক্সিক’-এর নারী শক্তির ঝলক

‘কেজিএফ’ খ্যাত কন্নড় সুপারস্টার ইয়াশের আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। বারবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে বড় ধামাকা নিয়ে হাজির হলেন নির্মাতারা। মুক্তি পেয়েছে ছবিটির নতুন প্রমোশনাল ভিডিও। যার নাম ‘লেডিস অ্যান্ড লেডিস’।

১ মিনিট ৪ সেকেন্ডের এই টিজারটি মুক্তির সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় সৃষ্টি করেছে তোলপাড়। তবে এই ভিডিওর সবচেয়ে বড় চমক হলো—এখানে ইয়াশের চেয়েও বেশি হাইলাইট করা হয়েছে সিনেমার পাঁচ ক্ষমতাশালী নারী চরিত্রকে।

ভিডিওর শুরুতেই একটি অদ্ভুত এবং বোল্ড ডিসক্লেমার দেওয়া হয়েছে। যা সচরাচর ভারতীয় সিনেমায় দেখা যায় না। সেখানে লেখা—‘বাচ্চারা... দূরে থাকো। মা-বাবারা... নিশ্চিত করুন যেন আপনার বাচ্চারা দূরে থাকে। দাদা-দাদিরা... নিশ্চিত করুন যেন আপনাদের নাতি-নাতনিরা দূরে থাকে। আর প্রপিতামহরা... সম্পূর্ণ নিজেদের ঝুঁকিতে দেখুন!’ এই একটি সতর্কবার্তাই বলে দিচ্ছে গীতু মোহন্দাস পরিচালিত এই গ্যাংস্টার ড্রামাটি কতটা ডার্ক এবং রিল্যাক্সড হতে যাচ্ছে।

সাধারণ কমার্শিয়াল সিনেমার মতো এখানে নায়িকাদের কেবল রোমান্টিক ডল হিসেবে দেখানো হয়নি। বরং প্রত্যেকেই যেন একেকজন লেডি ডন!

সাউথ লেডি সুপারস্টার নয়নতারাকে দেখা গেছে রেট্রো স্টাইলের লাল পর্দার মাঝে মেকআপ আয়নার সামনে এক রহস্যময় লুকে। পরমুহূর্তেই তাকে বাইক নিয়ে দুর্দান্ত একটি স্ট্যান্ট করতে দেখা যায়।

কিয়ারাকে দেখা গেছে অত্যন্ত গ্ল্যামারাস ক্লোজ-আপে। যার ব্যাকগ্রাউন্ডে আগুন নিয়ে চলছে খেলা।

তারা সুতারিয়াকে দেখা গেছে একটি ধোঁয়াটে লাউঞ্জে ‘ফেম ফাতাল’ বা বিপজ্জনক সুন্দরী রূপে, অন্যদিকে কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্ত ভিন্টেজ সিঁড়িতে দাঁড়িয়ে পিস্তল তাক করে সবাইকে চমকে দিয়েছেন।

অন্যদিকে লেদার জ্যাকেটে সম্পূর্ণ ‘গথ-পাঙ্ক’ গ্যাংস্টারের বেশে একটি ডাইনিং টেবিলে রাজত্ব করছেন হুমা।

ব্যাকগ্রাউন্ডে একটি নারী কণ্ঠে ভেসে আসে—‘ভালোবাসা নারীদের দানব বানিয়ে তোলে। এটি একটি সুন্দর বিভ্রম। যদি কেউ এর প্রতারণার গভীরতা বোঝে। আর দিনশেষে আমরা পুরুষদের অবহেলার একটুখানি ভালোবাসার জন্যই লড়াই করি।’

আরও পড়ুন

দ্বন্দ্ব ভুলে ‘মবল্যান্ড’-এর তৃতীয় সিজনে ফিরছেন টম হার্ডি

০১ জুলাই ২০২৬

টিজারের শেষ অংশে দেখা যায়, একটি বারের ভেতর মারপিটের দৃশ্য। কাউন্টারের পেছনে শান্তভাবে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা গুটিয়ে ইয়াশ তার নারী প্রতিপক্ষ বাহিনীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ’লেডিস অ্যান্ড লেডিস, তোমরা কি এক এক করে আসবে... নাকি সবাই একসঙ্গে?’ এর পরেই শুরু হয় কাচ ভাঙা এবং হলিউড স্টাইলের দুর্দান্ত সব হ্যান্ড-টু-হ্যান্ড অ্যাকশন কোরিওগ্রাফি।

সেই ভয়েসওভারটি পুরুষতন্ত্রকে খোঁচা দিয়ে একটি গালি বা গালি-সদৃশ শব্দ ব্যবহার করে অত্যন্ত বোল্ড ডায়লগ দিয়ে শেষ হয়। যার পরেই শোনা যায় বন্দুকের কক করার শব্দ।

কন্নড় এবং ইংরেজি ভাষায় একসঙ্গে শুট করা এই প্যান-ইন্ডিয়া সিনেমাটি ওনাম উৎসবের সময় অর্থাৎ আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী তামিল, তেলুগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে।

টক্সিকইয়াশপ্যান-ইন্ডিয়া সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে