Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

দ্বন্দ্ব ভুলে ‘মবল্যান্ড’-এর তৃতীয় সিজনে ফিরছেন টম হার্ডি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৪:৫২
দ্বন্দ্ব ভুলে ‘মবল্যান্ড’-এর তৃতীয় সিজনে ফিরছেন টম হার্ডি

টম হার্ডি

কিছুদিন আগেই বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন উঠেছিল যে, প্যারামাউন্ট প্লাসের অন্যতম সফল গ্যাংস্টার সিরিজ ‘মবল্যান্ড’ থেকে বাদ পড়ছেন এর মূল আকর্ষণ টম হার্ডি। সিরিজের শোরানার জেজ বাটারওয়ার্থ এবং ১০১ স্টুডিওসের ওপর ক্ষুব্ধ হয়ে হার্ডি নিজেই প্রজেক্টটি ছাড়ছেন—এমন খবরও চাউর হয়েছিল।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে এক হাই-প্রোফাইল বৈঠকের মাধ্যমে নিজেদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন তারা। ফলে সিজন ৩-এ ‘হ্যারি ডা সুজা’ চরিত্রে আবারও পর্দায় ঝড় তুলতে দেখা যাবে টম হার্ডিকে।

ভেতরের খবর অনুযায়ী, ‘মবল্যান্ড’ সিজন ২-এর শুটিং চলাকালীন স্ক্রিপ্ট ডেলিভারি এবং সৃজনশীল কিছু বিষয়ে লেখক ও শোরানার জেজ বাটারওয়ার্থের সঙ্গে টম হার্ডির তীব্র মতবিরোধ দেখা দেয়। গুঞ্জন ছিল, বাটারওয়ার্থ খুব দেরিতে স্ক্রিপ্ট জমা দেওয়ায় মহড়ার পর্যাপ্ত সময় পাচ্ছিলেন না হার্ডি। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে দুজনের একসাথে কাজ করাই অসম্ভব হয়ে পড়েছিল। গত মার্চ মাসে দ্বিতীয় সিজনের কাজ শেষ হওয়ার পর টম হার্ডির শো ছাড়ার খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজস্ব সংগীত বিপ্লব, চাপে কে-পপ?

০১ জুলাই ২০২৬

এই বড় সংকট কাটাতে সম্প্রতি লন্ডনে একটি জরুরি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। যেখানে টম হার্ডি ও জেজ বাটারওয়ার্থ ছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ প্রডিউসার ডেভিড গ্লাসার। এমনকি এই জটিল পরিস্থিতি শান্ত করতে এবং সম্পর্ক জোড়া লাগাতে পর্দার পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিংবদন্তি নির্মাতা ও সিরিজের অন্যতম এক্সিকিউটিভ প্রডিউসার গাই রিচি। সকলের আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত একটি সম্মানজনক সমাধান আসে এবং পূর্ণকালীন মেয়াদে সিরিজে ফিরতে রাজি হন হার্ডি।

টম হার্ডির ফেরার ব্যাপারে সহ-অভিনেত্রী এবং অস্কারজয়ী তারকা হেলেন মিরেন তার স্পষ্ট সমর্থন ব্যক্ত করে বলেছেন, ‘আমি টমকে ভীষণ ভালোবাসি, ও একজন অসাধারণ অভিনেতা। ক্যামেরার সামনে ও যা ফুটিয়ে তোলে তা এককথায় অবিশ্বাস্য।’

প্রযোজকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সিরিজের মূল চালিকাশক্তি অর্থাৎ প্রধান তিন চরিত্রের রসায়নকে ধরে রাখা। টম হার্ডি (হ্যারি), হেলেন মিরেন (মেভ) এবং পিয়ার্স ব্রসনান (কনরাড)—এই তিন তারকার ত্রয়ী পারফরম্যান্স বিশ্বজুড়ে দর্শকদের কাছে বিপুল সমাদৃত হয়েছে। হার্ডির ফেরার গ্রিন সিগন্যাল আসতেই লেখকরা এখন এই তিন মূল চরিত্রকে কেন্দ্র করেই সিজন ৩-এর গল্প সাজানোর কাজ শুরু করে দিয়েছেন।

যদিও প্যারামাউন্ট প্লাস এখনও আনুষ্ঠানিকভাবে সিজন ৩-এর নবায়নের ঘোষণা দেয়নি, তবে ওটিটি প্ল্যাটফর্মটিতে এর আকাশচুম্বী ভিউয়ারশিপের কারণে খুব দ্রুতই এর অফিশিয়াল গ্রিনলাইট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে পারে নতুন সিজনের শুটিং।

টম হার্ডিমবল্যান্ডহলিউডওয়েব সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!