Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

পর্দা উঠলো কান উৎসবের, লালগালিচায় আলিয়ার ঝলক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০০:০৪
পর্দা উঠলো কান উৎসবের, লালগালিচায় আলিয়ার ঝলক

আলিয়া ভাট (ছবি: কান উৎসবের ফেসবুক পেজ)

ভূমধ্যসাগরের তীরে শুরু হলো চলচ্চিত্রের মহোৎসব। লালগালিচায় দেখা দিলেন তারকারা। তাদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের।

বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ লালগালিচায় রূপের জৌলুস ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার আলো ছড়ানো প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে সবার। ফরাসি ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে হাজির হন তিনি।

জমজমাট লালগালিচা
এবারের মূল প্রতিযোগিতার জুরি সভাপতি দক্ষিণ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক। তার নেতৃত্বে বিচারক হিসেবে লালগালিচায় হাজির হন অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী ডেমি মুর, অস্কারজয়ী চীনা পরিচালক ক্লোয়ি জাও, অস্কার মনোনীত সুইডিশ অভিনেতা স্তেলান স্কর্সগর্ড, অস্কার মনোনীত আইরিশ-ইথিওপিয়ান অভিনেত্রী রুথ নেগা, বেলজিয়ান পরিচালক লাউরা ভান্দেল, গত বছর আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয়ী চিলির পরিচালক দিয়েগো ফেসপেদেস, আইভোরিয়ান-আমেরিকান অভিনেতা ইজাক দ্যু বানকোলে, স্বর্ণ পাম জয়ী দুটি চলচ্চিত্রের স্কটিশ চিত্রনাট্যকার পল ল্যাভার্টি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে তারা অংশ নিয়েছেন ফটোকলে ও সংবাদ সম্মেলনে।

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের রঙিন মঞ্চে চীনা-সিঙ্গাপুরিয়ান অভিনেত্রী গং লি’কে পাশে নিয়ে বর্ষীয়ান আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা আসরের উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘আসুন অদম্য সাহস, স্বাধীনতা ও সৃষ্টির উদ্দামতাকে উদযাপন করি।’

উদ্বোধনী অনুষ্ঠানের লালগালিচায় আরও ছিলেন ফরাসি অভিনেত্রী লুদিভিন সানিয়ের, আমেরিকান অভিনেত্রী কেলি রাদারফোর্ড, মাইকা মনরো, দক্ষিণ কোরিয়ান পরিচালক বং জুন-হো, চীনা অভিনেত্রী জাও তাও, মেক্সিকান অভিনেতা-পরিচালক ডিয়েগো লুনা, জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদা, ফরাসি অভিনেতা লরোঁ লাফিত, ফরাসি পরিচালক ক্লদ লঁল্যুশ, রেবেকা জলোতস্কি, ব্রিটিশ অভিনেত্রী জোয়ান কলিন্স, জার্মান মডেল হাইডি ক্লুম।

সম্মানসূচক স্বর্ণ পাম
অস্কার জয়ী নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সম্মানসূচক স্বর্ণ পাম। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তার হাতে এই স্বীকৃতি তুলে দেন ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিতে ফ্রোডো ব্যাগিন্স চরিত্রে অভিনয় করা এলিজা উড। পিটার জ্যাকসন পরিচালিত ‘দ্য বিটলস’ প্রামাণ্যচিত্রের একটি গান গেয়ে শুনিয়েছেন তিয়োদোরা এবং অক্লু।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মালি-মরক্কোর বংশোদ্ভূত ফরাসি কৃষ্ণাঙ্গ অভিনেত্রী এইয়ে আইদারা। দর্শকদের হৃদয়ে অনুরণিত হওয়া ও মানবতার চিত্র তুলে ধরা গল্পের সব চলচ্চিত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তখন নেপথ্যে বেজেছে ইসরায়েলি-আমেরিকান বেহালাশিল্পী মিরি বেন আরি’র সৃষ্টি করা সুর।

সব আনুষ্ঠানিকতা শেষে ছিল উদ্বোধনী চলচ্চিত্র ‘দি ইলেক্ট্রিক কিস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফরাসি ভাষার ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের পিয়ের সালভাদোরি। অভিনয়ে পিয়ো মারমাই, আনাইস দ্যুমুস্তিয়ের, জিল লঁল্যুশ, ম্যাদুলেন বোদোঁ, ভিমালা পোঁস। উদ্বোধনী অনুষ্ঠানের লালগালিচায় হেঁটেছেন তারাও।

প্যারিস ও ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের ৯৫০টির বেশি প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের উদ্যোগে ন্যাশনাল ফেডারেশন অব ফ্রেঞ্চ সিনেমাসের পরিচালনায় ছিল এই আয়োজন।

আলিয়া ভাটকান উৎসবকান চলচ্চিত্র উৎসববলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে