Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

দুই বছর মানসিক নির্যাতন, দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৬:০২
দুই বছর মানসিক নির্যাতন, দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন অভিনেত্রী

অনুপমা পরমেশ্বরন। ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। প্রেমামখ্যাত এই তারকা সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের এক কঠিন ও অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।

দীর্ঘ দুই বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন।

কয়েক সপ্তাহ আগে সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছিলেন— ‘শান্তি পেতে হলে জীবন থেকে অচলাবস্থা মুছে ফেলতে হয়।’ অবশেষে সেই পোস্টের পেছনের নির্মম সত্য ভক্তদের সামনে তুলে ধরলেন অনুপমা।

সম্প্রতি ‘আই অ্যাম উইথ ধন্যা ভার্মা’ পডকাস্টে হাজির হয়ে অনুপমা নিজের সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেছেন, ‘পোস্টটি আমি হঠাৎ করে দেইনি। ওই লেখার পেছনে লুকিয়ে ছিল দীর্ঘ দুই বছরের তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণা। মানুষ অনেক কথাই ভেবেছে, কিন্তু আমি নিজে পুরোপুরি সেরে ওঠার পরই বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছি। এটি ছিল একটি মেয়ের নিজেকে নতুন করে চেনার এবং ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যাত্রা।’

অনুপমা জানান তিনি দীর্ঘ দুই বছর ধরে এক বিষাক্ত সম্পর্কের মধ্য দিয়ে গিয়েছেন এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে তিনি নির্যাতনকারী ব্যক্তির নাম প্রকাশ করেননি।

আরও পড়ুন

তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৩ আগস্ট ২০২৬

সেই সম্পর্কের নির্মম অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আরও জানান, এই সম্পর্কে জড়ানোর পর শারীরিক ও মানসিকভাবে তার প্রচুর ক্ষতি হয়েছিল। দিন দিন তার ওজন অনেক কমে যায় এবং নিজেকে নতুনভাবে বিকশিত করার বদলে তিনি মানসিকভাবে দিন দিন সংকুচিত ও ভেঙে পড়ছিলেন

অনুপমা মূলত সেইসব মানুষদের সচেতন করতেই এই বিষয়টি নিয়ে কথা বলছেন, যারা কোনো টক্সিক সম্পর্কের মধ্যে জড়িয়ে থেকেও বুঝতে পারছেন না যে তারা নির্যাতনের শিকার হচ্ছেন। কারণ তার মতে, এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে এই মানুষগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

তিনি জানান, অভিনেত্রী মাদোনা সেবাস্টিয়ান যখন ইনস্টাগ্রামে এই টক্সিক সম্পর্ক নিয়ে কথা বলছিলেন, তখন নিজের পরিস্থিতির সাথে মিল পেয়ে তিনি ভয়ে কেঁপে উঠেছিলেন। আর সেই অনুভূতির কারণেই তিনি অন্যদের সচেতন করার তাগিদ অনুভব করেন।

দক্ষিণ ভারতের তারকা ধ্রুব বিক্রমের সঙ্গে অনুপমার প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন জগতে জোর চর্চা চলছে। ২০২৫ সালের শুরুর দিকে ‘বাইসন কালামাদান’ সিনেমায় একসাথে কাজ করার সময় তাদের প্রেমের খবর ছড়ায়। যদিও এই বিচ্ছেদ বা সম্পর্কের বিষয়ে দুজনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

অনুপমা পরমেশ্বরনদক্ষিণী তারকামানসিক নির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব